কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৬:০৭ এএম
অনলাইন সংস্করণ

৩ ঘণ্টার চেষ্টায় মিরপুরের আগুন নিয়ন্ত্রণে

ঘটনাস্থলে ধোয়া উড়ছে। ছবি : সংগৃহীত
ঘটনাস্থলে ধোয়া উড়ছে। ছবি : সংগৃহীত

ফায়ার সার্ভিসের ৩ ঘণ্টার চেষ্টায় মিরপুরের আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রোববার (১৯ জানুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, মিরপুর ৬-এর প্রশিকা মোড়ে জুতার ব্র্যান্ড বাটার একটি শোরুমে আগুন লাগে। রোববার মধ্যরাতে মিরপুর–৬ নম্বরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ১২টা ২ মিনিটের দিকে পৌঁছান। ভবনটির নিচতলায় বাটা শোরুমের দোকান এবং ওপরে দুটি রেস্টুরেন্ট রয়েছে।

প্রথমে মিরপুর ফায়ার স্টেশনের তিনটি এবং কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। এরই মধ্যে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। এদিকে আগুনের খবরে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। অনেককে ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন নেভানোর কাজে সহযোগিতা করতে দেখা গেছে।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১০

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১১

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১২

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৩

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৪

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৫

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৬

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৭

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৮

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৯

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

২০
X