কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০৯:৪৬ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুর জোনে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান

মিরপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান। ছবি : কালবেলা
মিরপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান। ছবি : কালবেলা

তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে চলমান অভিযানের অংশ হিসেবে মিরপুর জোনে একটি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। এ সময় তিতাসের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সর্বাত্মক সহযোগিতা করেন।

রোববার (২৬ জানুয়ারি) এ অভিযান পরিচালনা করা হয়।

মিরপুরের রূপনগর ও মিল্ক ভিটা রোডের ৪টি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় রূপনগরের আলিফ ওয়াশিং ফ্যাক্টরি, দ্বীপ ওয়াশিং ফ্যাক্টরি, আকসা ওয়াশিং ফ্যাক্টরি ও মিল্ক ভিটা রোডের অবৈধ বিতরণ লাইন উত্তোলন করে কিলিং করা হয়।

অভিযানে ৫০০ কেজি ক্ষমতাসম্পন্ন ১ হাজার ৫০০ সিএফটির ২টি বয়লার এবং ৩০০ সিএফটির ১৯টি ড্রায়ার এর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে প্রতিদিন প্রায় ৮ হাজার ৭০০ টিএফটি গ্যাস সাশ্রয় হবে।

এ ছাড়া মিল্ক ভিটা রোডে অবস্থিত চার ইঞ্চি বিতরণ লাইন থেকে দুই ইঞ্চি ব্যাসের ৩০ ফুট লম্বা অবৈধ বিতরণ লাইন উত্তোলন করে কিলিং করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনাকালে অভিযুক্ত কাউকে না পাওয়ায় কোনো দণ্ড প্রদান করা সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১০

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১১

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১২

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৩

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৪

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৫

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৬

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৭

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৮

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

১৯

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

২০
X