কালবেলা  ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় নগর নীতি-২০২৫ এর পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় অতিথিরা। ছবি : সংগৃহীত
কর্মশালায় অতিথিরা। ছবি : সংগৃহীত

রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে ‘খসড়া জাতীয় নগর নীতি ২০২৫’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, নগর খাতে সুশাসন নিশ্চিত করতে, টেকসই নগর পরিকল্পনা উন্নয়নের পাশাপাশি সারা দেশে সুষম নগর উন্নয়ন জরুরি। এর জন্য সরকার কর্তৃক গৃহীত নীতিগুলোর বাস্তবায়ন করা প্রয়োজন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনসহ বেশ কিছু কারণে ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং চাঁদপুরের বেশকিছু এরিয়া ঝুঁকিতে রয়েছে। বিভিন্ন সময়ে এসব জায়গায় জলবায়ুর বিরূপ প্রভাবে প্রাণ দিতে হয় সাধারণ মানুষদের। অথচ ৫৬ শতাংশ জিডিপি উন্নয়ন আসে আরবান এরিয়া থেকে। তাই টেকসই উন্নয়নের পাশাপাশি জনসাধারণের জীবনমান উন্নয়নে টেকসই ন্যাশনাল আরবান পলিসি প্রতিষ্ঠা করা জরুরি।

আয়োজকরা জানান, এ কর্মশালার লক্ষ্য বাংলাদেশের দ্রুত নগরায়ণের প্রেক্ষাপটে সমতাভিত্তিক উন্নয়ন, জলবায়ু সহনশীল নগর পরিকল্পনা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি কাঠামো সরবরাহ করবে। বাংলাদেশের নগর জনসংখ্যা ২০৫০ সালের মধ্যে ৮৫ মিলিয়ন ছাড়িয়ে যাওয়ার প্রেক্ষাপটে এ নীতি নগরায়ণের ফলে সৃষ্ট চ্যালেঞ্জ যেমন অবকাঠামো ঘাটতি, পরিবেশগত অবনতি এবং নগর দারিদ্র্যের সমাধানে গুরুত্ব দিচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কান্ট্রি ডিরেক্টর হো ইউন জুং, ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার এবং ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১০

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১১

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১২

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৩

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৫

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৬

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৭

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৮

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

১৯

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

২০
X