কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০২ এএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৬ এএম
অনলাইন সংস্করণ

শাহজালাল বিমানবন্দরে দুই লাগেজ চোর আটক

বিমানবন্দরে আটক দুই লাগেজ চোর। ছবি : সংগৃহীত
বিমানবন্দরে আটক দুই লাগেজ চোর। ছবি : সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে দুই লাগেজ চোরকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তারা হলেন- শাহদুজ্জামান খোকন (৫৫) ও নিজাম উদ্দিন (৪৪)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আটকের পর দুজনকে অর্থদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিমানবন্দর এপিবিএন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১৭ জানুয়ারি ও ৭ ফেব্রুয়ারি দুজন প্রবাসীর ব্যাগ হাতিয়ে নেয় একটি চক্র। তাদের ব্যাগে প্রায় সাড়ে ৮ হাজার রিয়ালসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল। চুরির বিষয়টি উল্লেখ করে দুজনই এপিবিএন অফিসে অভিযোগ করেন। প্রথম ঘটনার ফুটেজ পাওয়া না গেলেও দ্বিতীয় ঘটনা সিসিক্যামেরায় ধরা পড়ে। ঘটনার সত্যতা পেয়ে নজরদারি বৃদ্ধি করে এপিবিএন। মঙ্গলবার খোকন ও নিজামকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে এপিবিএন তাদের আটক করে বিমানবন্দর অফিসে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা এপিবিএনের কাছে স্বীকার করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে আটক দুজনকে বিমানবন্দর ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আটক দুজনকে ১০ হাজার করে অর্থদণ্ড দেন।

এপিবিএন জানিয়েছে, চুরি হওয়া ব্যাগ উদ্ধার করে যাত্রীদের বুঝিয়ে দেওয়া হযেছে।

প্রসঙ্গত, কাতার প্রবাসী মানিক খান ১৭ জানুয়ারি ব্যাগ হারিয়েছিলেন। মালামালসহ ব্যাগ উদ্ধারের বিষয়ে তিনি বলেন, এই টাকা ও ব্যাগের আশা আমি পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছিলাম। একটি অভিযোগের প্রেক্ষিতে এতদিন পরে আমাকে ডেকে চুরি করা মালামাল ফেরত দেবে এটা সত্যিই আমাকে বিমোহিত করেছে। প্রবাসী হিসেবে দেশের পুলিশ নিয়ে গর্ববোধ হচ্ছে।

দুজনকে আটকের বিষয়ে বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর বলেন, অনেক প্রতারক ও পকেটমার যাত্রীবেশে ক্যানোপি এলাকায় অবস্থান করে। এ ধরনের প্রতারক ও পকেটমারসহ অন্যান্য যাত্রী হয়রানি দমনে এয়ারপোর্ট আর্মড পুলিশ কাজ করে আসছে। আমরা বিমানবন্দর ঘিরে সব অপরাধ কার্যক্রম রোধে সচেষ্ট আছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

১০

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১১

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১২

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১৩

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৪

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৫

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৬

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৭

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৮

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৯

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

২০
X