কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৪ এএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

এবার কড়াইল বস্তিতে আগুন

কড়াইল বস্তিতে আগুন । ছবি : কালবেলা
কড়াইল বস্তিতে আগুন । ছবি : কালবেলা

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট। আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে রওনা দিয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রাজধানীর খিলগাঁওয়ে একটি স-মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেনেন্স) ল্যাফটেনেন্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, সাড়ে সাতটার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ৭টা ৩৫ মিনিটে প্রথম ইউনিট আসে। একে একে ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। এসব গ্যারেজে বিভিন্ন ধরনের কাজ হয়। ইঞ্জিন মেরামতের কাজ হয়, পেইন্টিংয়ের কাজ হয়। এসব গ্যারেজে অক্সিএসিডিলিন শিখা ছিল, পেইন্টিং কেমিক্যাল ছিল, অনেক সিলিন্ডার ছিল। আমরা পৌঁছার পরই একটি সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং সেখানে থেকে আগুন ছড়িয়ে পরে। এরপর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, উৎসুক জনতার জন্য কাজ করতে অনেক বেগ পেতে হয়েছে। এত পরিমাণে উৎসুক জনতা ছিল, গাড়িগুলো স্পটে আনতে পারছিলাম না। পানির লাইনগুলো আনতে পারছিলাম না। এখন পর্যন্ত ভেতরে অনেক সিলিন্ডার রয়েছে। সেগুলো যেকোনো সময় বিস্ফোরণ হতে পারে। এখনও এ এলাকা সাধারণ মানুষের জন্য নিরাপদ নয়। ভেতরে এখন পর্যন্ত অনেক মানুষ আছে। তারা ক্ষয়ক্ষতি দেখার জন্য জায়গা ত্যাগ করছে না। কিন্তু আগুন নিয়ন্ত্রণে বললেও এ জায়গা নিরাপদ নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১০

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১২

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১৩

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১৪

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১৫

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১৬

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৭

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১৮

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১৯

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

২০
X