কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মামলা দেওয়ায় পরিবহন শ্রমকিদের মহাখালী সড়ক অবরোধ

মহাখালীতে সড়ক অবরোধ করায় যান চলাচল ব্যাহত। ছবি : সংগৃহীত
মহাখালীতে সড়ক অবরোধ করায় যান চলাচল ব্যাহত। ছবি : সংগৃহীত

কাগজপত্র ঠিক না থাকায় রাজধানীর খিলক্ষেত এলাকায় বাসের বিরুদ্ধে পুলিশের মামলা দেওয়াকে কেন্দ্র করে মহাখালীতে সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখার পর সন্ধ্যার আগে তারা অবরোধ তুলে নেয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মহাখালী বাস টার্মিনালের সামনে এ আন্দোলন করেন তারা।

সড়ক অবরোধের কারণে মহাখালী থেকে বনানী, উত্তরা, গুলশানসহ আশপাশের এলাকা তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ওই এলাকার মানুষ।

ট্রাফিক-মহাখালী জোনের পুলিশ জানায়, বিকেল পৌনে ৫টার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে দেন। অবরোধ তুলে নিলেও সড়কের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। ধীরগতিতে চলাচল করছে যানবাহন।

এ বিষয়ে ট্রাফিক-মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জুনায়েদ জাহেদী গণমাধ্যমকে বলেন, রাজধানীর উত্তরাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত চলছিল। এমন সময় একটি বাসের কাগজপত্র ঠিক না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে বাসটির বিরুদ্ধে মামলা হয়। এরপর বাসটি মহাখালী এসে প্রায় ২০০ থেকে ৩০০ শ্রমিকদের সঙ্গে নিয়ে মহাখালী সড়ক অবরোধ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X