কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ১২:৫৬ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৫, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়
ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় করা হচ্ছে। ছবি : সংগৃহীত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও অংশে তীব্র যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীরা। রোববার (০২ মার্চ) সকাল থেকেই এই পরিস্থিতি দেখে গেছে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ জানায়, স্বয়ংক্রিয় পদ্ধতির বদলে হাতে করে টোল নেওয়ায় জন্য তীব্র যানযট সৃষ্টি হয় তেজগাঁও এলাকায়।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম সাখাওয়াত আখতার গণমাধ্যমকে জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরামর্শ মতে তেজগাঁও থেকে বিমানবন্দর যাওয়ার পথের স্বয়ংক্রিয় টোল বুথ বন্ধ করা হয়েছে। যানজট কমানোর জন্য পুলিশ এমন পরামর্শ দেয়।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁওয়ের অংশ ঘুরে দেখা গেছে, স্বয়ংক্রিয় পদ্ধতির পরিবর্তে হাতে করে টোল নেওয়া হচ্ছে। ফলে এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য যানবাহনের লাইন দীর্ঘ হয়েছে। ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়ের কারণে অনেক সময় লাগছে।

এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি এক নির্দেশনায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে উত্তরার দিকে যাতায়াতে যানজট এড়াতে মহাখালী র‍্যাম্প ব্যবহারের পরামর্শ দেয় ডিএমপি।

এদিকে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতিসীমা ৬০ থেকে বাড়িয়ে ৮০ কিলোমিটার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে এই গতিসীমা কার্যকর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (অপারেশন ও মেইনটেন্যান্স) কোম্পানি লিমিটেডের যান চলাচল, সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান।

শনিবার (০১ মার্চ) এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বৈদ্যুতিক সাইনবোর্ডে যানবাহন চলাচলের নতুন গতিসীমায় ৮০ কিলোমিটার লেখা সংকেত দেখা গেছে। এ ছাড়া সড়ক বরাবর সামনে বৈদ্যুতিক বোর্ডে ৮০ কিলোমিটার গতিসীমা মেনে চলতেও নির্দেশনা দেওয়া হচ্ছে।

হাসিব খান বলেন, বৃহস্পতিবার রাত থেকে ৮০ কিলোমিটার গতিসীমা কার্যকর হয়েছে। প্রথমে ডিএমপি এবং পরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ অনুমোদন দেওয়ার পর নতুন এই গতিসীমা কার্যকর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X