কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ০৪:৫০ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

গুলশানে মব করে বাড়ি তল্লাশির ঘটনায় গ্রেপ্তার ৩

শাকিল আহমেদ, জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার। ছবি : কালবেলা
শাকিল আহমেদ, জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার। ছবি : কালবেলা

রাজধানীর গুলশানের একটি বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টা ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, শাকিল খন্দকার (২৪), জুয়েল খন্দকার (৪৮) ও শাকিল আহমেদ (২৮)। জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার সম্পর্কে পিতা-পুত্র।

বুধবার (৫ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গুলশান থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে গুলশান-২ এর রোড নং ৮১ এ অবস্থিত ৮/আই নং বাসার চতুর্থ তলায় সাবেক এমপি তানভীর ইমামের সাবেক স্ত্রীর ফ্ল্যাটে দরজা ভেঙে তল্লাশির নামে কয়েকজনের একটি দল ঢুকে পড়ে। বাসাটিতে বিপুল অর্থ, অবৈধ অস্ত্র ও আওয়ামী লীগের দোসরদের লুকিয়ে রাখা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে তল্লাশির অজুহাতে তারা বাসাটিতে প্রবেশ করে বাসাটি তছনছ ও ভাঙচুর করে লুটপাটের চেষ্টা করে। পরে ৯৯৯ এর কলের মাধ্যমে সংবাদ পেয়ে রাত সাড়ে ১২টার দিকে গুলশান থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ওই বাসার কেয়ারটেকার আব্দুল মান্নান বাদী হয়ে গ্রেপ্তারকৃত তিনজনসহ অজ্ঞাতনামা ১৪/১৫ জনের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা দায়ের করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত শাকিল আহমেদ একসময় বাসাটিতে কেয়ারটেকার হিসেবে কাজ করতো। সেই মূলত জনতাকে তথ্য দিয়েছে যে বাসাটিতে তল্লাশি চালালে ২০০-৩০০ কোটি টাকা পাওয়া যেতে পারে। তারা মূলত লুটপাটের উদ্দেশে ওই বাসায় প্রবেশ করেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X