কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০৫:০৮ পিএম
আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

কেমন আছে ঢাকায় ধর্ষণের শিকার সেই শিশুটি?

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের শিকার ৬ বছরের শিশুটি এখন ভালো আছে।

বুধবার (১৯ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) তার ফরেনসিন টেস্টসহ যাবতীয় টেস্ট করানো হয়েছে। ওইদিন দুপুরে ওসিসির সমন্বয়ক ডা. সাবিনা ইয়াসমিন এ তথ্য জানান।

তিনি জানান, সকালে শিশুটির ফরেনসিক, এক্স-রেসহ আরও বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। সেগুলোর রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করা হবে। তবে এখন শিশুটির অবস্থা ভালো আছে। শিশুটি ধর্ষণের শিকার হয়েছে এটি প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে।

এদিকে, ঘটনাটিতে গণধোলাইয়ের শিকার হওয়া কিশোর রবিউলকেও ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ক্যাজুয়ালটি বিভাগের ১০২ নম্বর ওয়ার্ডের বারান্দায় চিকিৎসাধীন রয়েছে সে। অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়ার সময় খিলক্ষেত বাজার এলাকা ঘেরাও করে এলাকাবাসী। রবিউলকে মারধরের পাশাপাশি ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে। পরে সেনাবাহিনী পৌঁছে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। রবিউলের স্বজনদের অভিযোগ, মেয়েটির পরিবারের সাথে পূর্বশত্রুতার জের ধরে রবিউলকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে।

হাসপাতালে আহত কিশোরের মা মাহফুজা বেগম জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জের অস্টগ্রামে। সেখানে একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়ে ওই কিশোর। তার বাবা জীবিত নেই। মা খিলক্ষেত এলাকায় ফুটপাতে চা সিগারেট বিক্রি করেন। ৩/৪ মাস আগে ওই কিশোর মাদ্রাসা থেকে খিলক্ষেতে মায়ের কাছে বেড়াতে আসে। এরপর থেকে এখানেই ছিল সে। চলতি মাসের ১০ তারিখ তার মা তাকে খিলক্ষেত এলাকায় খালার বাসায় রেখে তিনি নিজে গ্রামের বাড়িতে যান একটি অনুষ্ঠানে। রাতে তার ছেলেকে মারধরের খবর পান তিনি। এরপর গ্রাম থেকে ঢাকায় আসেন। এসে ছেলেকে হাসপাতালে দেখতে পান।

তিনি বলেন, রোজার ১০ দিন আগে আমার ছেলের সাথে ওই মেয়ে শিশুটির মামা নয়নের তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল। আমার ছেলেকে সে মারধর করেছিল। সেই ঘটনার প্রতিশোধ নিতেই গতকাল আমার ছেলেকে এভাবে মারধর করেছে। আমি এর সুষ্ঠু তদন্ত চাই।

হাসপাতালটির ক্যাজুয়ালটি বিভাগের মেডিকেল অফিসার ডা. শিশির কুমার ঘোষ জানান, ওই কিশোরের অবস্থা স্থিতিশীল। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষেতলান জখম আছে। মাথায়ও আঘাত রয়েছে। তবে মাথার ভিতরে কোন রক্তক্ষরণ হয়নি। হাসপাতালের কাগজে-কলমে তার বয়স দেখানো হয়েছে ১৬ বছর কিন্তু তার স্বজনরা বলছে তার বয়স হবে ১২-১৩।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X