কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী

বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ছবি : কালবেলা
বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ছবি : কালবেলা

ঈদের পর প্রথম কর্মদিবসে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির আয়োজনে নতুন ঈদ পরবর্তী পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়।

রোববার (০৬ এপ্রিল) দুপুরে মিরপুরস্থ বিপিএ ভবনে বিপিএর সভাপতি অধ্যাপক আব্দুল হান্নানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবগঠিত বিপিএর সভাপতি অধ্যাপক আব্দুল হান্নান, মহাসচিব ডা. ইয়ামিন শাহরিয়ার চৌধুরী ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান রাজধানীর বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আগত সরকারি-বেসরকারি চিকিৎসকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় আগত চিকিৎসকরা ফুল দিয়ে নবগঠিত কমিটির সবাইকে বরণ করে নেয়।

অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকরা বিদ্যমান শিশুস্বাস্থ্য খাতের সংস্কার, পদোন্নতি, সুপার নিউমারারি ও নিয়মিত পদসৃজন ও ঢাকায় একটি আন্তর্জাতিকমানের মাল্টিডিসিপ্লিনারি সরকারি শিশু ইনস্টিটিউট তৈরি ও দেশের সকল বিভাগীয় পর্যায়ে স্থাপিত শিশু হাসপাতালসমূহে চিকিৎসকসহ জনবল নিয়োগের দাবি জানান। যুগের সঙ্গে তাল মিলিয়ে বিপিএর গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংস্কার ও অনলাইন ভোটিং সিস্টেম চালু করার জোর দাবি তোলেন। অন্যান্য উন্নত দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জ্ঞানচর্চা বিকশিত করার লক্ষ্যে অচিরেই বিভিন্ন বৈজ্ঞানিক সেমিনার ও জার্নাল এবং ওয়েবসাইট আধুনিকায়নের জন্য বিশেষজ্ঞ শিশু চিকিৎসকদের পক্ষ থেকে জোরালো দাবি পেশ করা হয়।

সভায় বিপিএ এর কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন– আমাদের নেতৃত্বে সকল শুধু সরকারি শিশু বিশেষজ্ঞ নয় বরং বেসরকারি শিশু-বিশেষজ্ঞদেরও বঞ্চনা ও বৈষম্যের নিরসনে প্রয়োজনে তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

১০

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

১১

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

১২

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

১৩

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

১৪

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

১৬

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

১৭

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

১৮

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

১৯

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

২০
X