কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০১:৩২ এএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৮:৪৫ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে গণপিটুনিতে নিহত ২

কামরাঙ্গীচর থানা। ছবি : সংগৃহীত
কামরাঙ্গীচর থানা। ছবি : সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচরের সিলেটি বাজারে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশের দাবি, তারা সংঘবদ্ধ ছিনতাইকারী ও সন্ত্রাসী ছিলেন।

বুধবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কামরাঙ্গীরচর সিলেটি বাজার এলাকায় ঘটনাটি ঘটে।

গণপিটুনিতে নিহতরা হলেন- নাদিম (৩৫) ও মাসুদ (৩০)। এছাড়া গণপিটুনিতে আহত সোহাগের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

কামরাঙ্গীরচর থানার ওসি আমিরুল ইসলাম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ মাসুদের নেতৃত্বে কয়েকজন চা-দোকানদার রিকশাচালক নুর মোহাম্মদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় সেদিন নুর মোহাম্মদকে ছুরিকাঘাতে আহত করে। এ সময় তার স্ত্রী বাধা দিলে তাকেও ছুরিকাঘাতে আহত করে সন্ত্রাসীর। ওই ঘটনায় নুর মোহাম্মদ কামরাঙ্গীরচর থানায় মামলা করেন। এর জের ধরে রাতে আবার হামলা করেন। এতে তারা দুজন আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

কামরাঙ্গীরচর থানার ওসি আমিরুল ইসলাম জানান, কামরাঙ্গীরচরে সিলে‍টি বাজার এলাকায় গণপিটুনিতে তিন সন্ত্রাসী আহত হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায় এবং হাসপাতালে দুজনকে নিলে সেখানে একজন মারা যায়।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় একাধিক মামলা রয়েছে। বুধবার রাতে মামলার বাদীকে হুমকি-ধামকি দেওয়ার সময় স্থানীয় জনতা তাদের তিনজনকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যায় এবং ঢাকা মেডিকেলে নিয়ে গেলে আরও একজন মারা যায়।

নিহতদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা জানতে চাইলে ওসি জানান, তাদের কোন রাজনৈতিক পরিচয় নেই তারা শুধুই সন্ত্রাসী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X