কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ০২:৪০ এএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০২:৫৭ এএম
অনলাইন সংস্করণ

মগবাজার রেললাইনে বাস, অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর মগবাজার রেললাইনে একটি বাস আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন অর্ধশতাধিক যাত্রী।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১১টা ৪৪ মিনিটের দিকে সমাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তৌকির আহমেদ নামে একজনের শেয়ার করা একটি ভিডিওতে এই চিত্র দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, এফডিসি-হাতিরঝিল ক্রসিং থেকে মগবাজারের দিকে যাচ্ছিল আজমেরী গ্লোরী পরিবহনের একটি বাস। বাসটি রেললাইনে উঠতেই হঠাৎ সেটি আটকে যায়। চালক কিছু সময় চেষ্টা করেও সেটি সামনে বা পেছনে নিতে পারেননি। এমন সময় ঢাকা স্টেশন থেকে উত্তরবঙ্গগামী একটি ব্রড গেজ ট্রেন আসতে থাকে। কিন্তু বাসটি আটকে যাওয়ায় বেরিয়ার ফেলতে পারছিলেন না গেটকিপার।

ভিডিওতে আরও দেখা যায়, এ সময় বাঁশিতে ফুঁ দিয়ে সবাইকে সর্তক করার চেষ্টা করছিলেন গেটকিপার। যাত্রীরা প্রাণভয়ে এমন সময় বাসের জানালা দিয়ে নামতে শুরু করেন। বেশ কয়েকজন নেমেও যান। এরপর বাসের চালক কোনো রকমে বাসটি পেছনে নিতে সক্ষম হন। তার কয়েক সেকেন্ড পরে উত্তরবঙ্গগামী ট্রেনটি মগবাজার রেলগেট পার হয়ে যায়। তবে কোনো দুর্ঘটনা ঘটতে দেখা যায়নি।

এদিকে মধ্যরাত হওয়ার কারণে এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগযোগ করা সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১০

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১১

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১২

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৩

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৫

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৬

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৭

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৮

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

১৯

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

২০
X