কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় ভবন নির্মাণ নিয়ে কঠোর বার্তা দিলেন রাজউক চেয়ারম্যান

রাজধানীর পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মতবিনিময় সভা। ছবি : কালবেলা
রাজধানীর পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মতবিনিময় সভা। ছবি : কালবেলা

ঢাকায় ভবন নির্মাণের ক্ষেত্রে কঠোর বার্তা দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। নকশা অনুযায়ী ভবন নির্মাণ না করলে সেবা সংযোগ বিচ্ছিন্ন, উচ্চ জরিমানা, এমনকি ভবন সিলগালা করে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলে এলাকাবাসীর সঙ্গে রাস্তা প্রশস্তকরণ নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব বার্তা দেন।

রাজউক চেয়ারম্যান বলেন, নির্মাণাধীন ভবনগুলোতে নিয়মের কোনো ব্যত্যয় চলবে না। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে রাজউক। প্রথমে ভবন মালিককে সতর্ক করা হবে। তিনি ঠিক না হলে তার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এরপরও তিনি সঠিক নিয়মে কাজ না করলে তার ভবন সিলগালা করা হবে। প্রয়োজনে তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হবে। রাজউক এখন ৩ হাজার ৩৮২টি ব্যত্যয়যুক্ত ভবন চিহ্নিত করে সেসব সংশোধনের কার্যক্রম অব্যাহত রেখেছে।

তিনি বলেন, আবু সাঈদ-মুগ্ধদের জীবনের বিনিময়ে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের সুযোগ এসেছে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। সবাই মিলে কাজ করতে হবে।

রাজউক চেয়ারম্যান জানান, তার ক্যারিয়ার প্রাইভেট সেক্টরের। নতুন সরকার তাকে ঢাকাকে বাসযোগ্য করার দায়িত্ব দিয়েছে। এই কাজটি তিনি সততার সঙ্গে পালন করতে চান।

পূর্ব রাজাবাজারের জোন ৫-এর সাবজোন পাঁচ বাই দুইয়ের যানজট নিরসনে ৩০ ফুট প্রশস্ত রাস্তা করার প্রস্তাব দিয়েছে ড্যাপ। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনার সময় রাজউক চেয়ারম্যান বলেন, মূল দালানের ক্ষতি না করেই রাস্তা প্রশস্ত করার প্রক্রিয়া চলবে। তবে নতুন নির্মাণাধীন ভবনে কেউ নিয়ম না মানলে গ্যাস-পানির লাইন বিচ্ছিন্ন করা হবে।

আলোচনায় এলাকাবাসীও পানি, গ্যাসসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। সেগুলো আমলে নিয়ে সমাধানের চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন রাজউক চেয়ারম্যান।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মশা এবং বর্জ্য সিটি করপোরেশনের বড় সমস্যা। পাশাপাশি জলাবদ্ধতা, সড়ক ও ফুটপাত প্রশস্তকরণ কাজও সিটি করপোরেশন করছে। এখন থেকে রাজউক ও সিটি করপোরেশন জনসেবা নিশ্চিতে একযোগে কাজ করবে।

রাজউকের মতবিনিময় সভায় পূর্ব রাজাবাজারের স্থানীয় বাসিন্দা, রাজউক, ঢাকা ওয়াসা, ঢাকা উত্তর সিটি করপোরেশন, বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১০

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১১

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১২

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৩

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৪

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৫

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৬

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৭

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৮

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৯

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

২০
X