কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১২:১৯ এএম
অনলাইন সংস্করণ

ধানমন্ডিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আলভী নামে (২৭) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আশরাফুল ইসলাম (২৬) নামে আরও এক যুবক আহত হয়েছেন। নিহত আলভি ধানমন্ডির ডক্টর মালেকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অনার্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার (১৬ মে) রাত সোয়া আটটার দিকে এই ঘটনা ঘটে। পরে তাদের দুজনকেই গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলভীকে মৃত ঘোষণা করেন। আহত আশরাফুলের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

নিহত শিক্ষার্থী আলভীর বাবার নাম মশিউর খান পাপ্পু এবং আহত শিক্ষার্থী আশরাফুলের বাবার নাম মোহাম্মদ মাসুদ। তারা উভয়েই হাজারীবাগের বিজিবি ৫ নং গেট এলাকায় থাকেন।

নিহত শিক্ষার্থী আলভীর মামি মাহি বেগম জানান, আলভী ড. মালেকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষে লেখাপড়া করত। আজ রাত সোয়া আটটার দিকে আলভী ও আশরাফুল জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে চা খাচ্ছিল। এ সময় অজ্ঞাতনামা তিন থেকে চার জন দুর্বৃত্ত ধারাল অস্ত্র দিয়ে তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে প্রথমে জাপান ফ্রেন্ডশিপ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আমার ভাগিনা আলভীকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহত আলভীর বন্ধু আশরাফুল জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাতের দিকে ওই দুই যুবককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। জরুরি বিভাগের চিকিৎসক তাদের মধ্যে আলভী নামের এক শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। অতপর আহত শিক্ষার্থী আশরাফুলের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১০

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১১

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১২

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৩

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৪

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৫

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৬

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৭

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৮

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৯

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

২০
X