কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

আইইবি ওমান চ্যাপ্টার : আমিনুর চেয়ারম্যান, জুবায়ের সম্পাদক

মো. আমিনুর ইসলাম ও জুবায়ের আলী। ছবি : সংগৃহীত
মো. আমিনুর ইসলাম ও জুবায়ের আলী। ছবি : সংগৃহীত

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা প্রকৌশলী মো. আমিনুর ইসলামকে চেয়ারম্যান ও প্রকৌশলী জুবায়ের আলীকে সম্পাদক করে ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ওমান চ্যাপ্টারের ৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী অধ্যাপক ড. সাব্বির মোস্তফা খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গঠনতন্ত্রের সংশ্লিষ্ট ধারা মোতাবেক আইইবি ওমান ওভারসিজ চ্যাপ্টার থেকে প্রাপ্ত নির্বাহী কমিটি ও স্থানীয় কাউন্সিল গঠনের প্রস্তাবনা গত ২৩ মে আইইবির কেন্দ্রীয় কাউন্সিলের ৬৪৮তম সভায় অনুমোদিত হয়েছে।

আইইবি ওমান কমিটির নতুন নেতারা হলেন- চেয়ারম্যান প্রকৌশলী মো. আমিনুর ইসলাম (সিআইপি), ভাইস চেয়ারম্যান প্রকৌশলী শরীফ খান, সম্পাদক প্রকৌশলী জুবায়ের আলী এবং স্থানীয় কাউন্সিল সদস্য দুইজন হলেন- প্রকৌশলী নুরুজ্জামান হোসাইন ও প্রকৌশলী আনোয়ার হোসাইন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ২৪ অক্টোবর আইইবির সদর দপ্তর রমনায় প্রতিষ্ঠানের সদস্যদের দ্বারা আহ্বানকৃত এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং (ইওজিএম) ঢাকার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ওই মিটিংয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ১ হাজার ৮০০ এর অধিক প্রকৌশলী উপস্থিত ছিলেন। পরে সর্বসম্মতিক্রমে প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম রিজুকে প্রেসিডেন্ট ও প্রকৌশলী অধ্যাপক ড. সাব্বির মোস্তফা খানকে সাধারণ সম্পাদক করে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১০

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১১

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১২

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৩

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৪

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৫

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৬

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৭

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৮

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১৯

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০
X