কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় প্রস্তুত ডিএনসিসি : প্রশাসক

বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ডিএনসিসি প্রশাসকের সভা। ছবি : কালবেলা
বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ডিএনসিসি প্রশাসকের সভা। ছবি : কালবেলা

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে বর্জ্য ব্যবস্থাপনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

বুধবার (২৮ মে) ডিএনসিসি কার্যালয়ের সভাকক্ষে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রস্তুতিসভায় এ কথা বলেন তিনি।

সভায় জানানো হয়, প্রতিটি ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনার জন্য ১৫ জন করে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে। কোরবানির দিন থেকে দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণে তারা কার্যকর ভূমিকা পালন করবেন।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, শহর পরিচ্ছন্ন রাখতে যারা দিন-রাত পরিশ্রম করেন, তাদের স্বাস্থ্যবিমার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। জনবল সংকট দূর করতে শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়া হবে। তিনি সংশ্লিষ্ট সকলকে কোরবানির বর্জ্য দ্রুত ও সুষ্ঠুভাবে অপসারণে প্রস্তুত থাকার নির্দেশ দেন।

সভায় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলমসহ বিভাগের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১০

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১১

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৩

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৫

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৬

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৭

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৮

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

২০
X