কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৮:৪৭ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৫, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

বিমানে করে ঢাকা এলেন সৈয়দপুরের কসাই, আয় চমকে ওঠার মতো

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আর তিন দিন পরেই অনুষ্ঠিত হবে ঈদুল আজহা। পশু জবাইয়ের মাধ্যমে এই ঈদ উদযাপন করেন মুসলমানরা। এই কোরবানিকে কেন্দ্র করে সৈয়দপুরের গোলহাট ও আশপাশের এলাকার শতাধিক কসাই রাজধানী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

মূলত ঈদের কয়েক দিন আগেই তারা ট্রেন, বাস ও এমনকি বিমানে করে ঢাকায় রওনা দেন। ইতোমধ্যেই অর্ধশতাধিক কসাই ঢাকায় পৌঁছেছেন বলে জানা গেছে।

সৈয়দপুরের অভিজ্ঞ একজন কসাই জানান, ঈদের এক মাস আগেই ঢাকার অনেকেই কোরবানির পশু কাটার জন্য তাদের অগ্রিম বুকিং দিয়েছেন। সে অনুযায়ী ঈদের দুই থেকে তিন দিন আগেই ঢাকায় পৌঁছাতে হচ্ছে তাদের। কোরবানির পশু কাটার জন্য তাদের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে প্রতি হাজারে ২০০ টাকা। অর্থাৎ পশুর দাম যদি হয় এক লাখ টাকা, এর জন্য কসাইকে দিতে হবে ২০ হাজার টাকা।

তিনি আরও জানান, কোরবানির তিন দিনে সৈয়দপুরের এসব কসাই গড়ে ২০ থেকে ৩০ লাখ টাকারও বেশি আয় করতে পারেন। এ আয় শুধু তাদের নিজস্ব দক্ষতা ও সুনামের কারণেই সম্ভব হচ্ছে বলেও জানান তিনি।

ঢাকায় কোরবানির সময় স্থানীয় কসাইয়ের সংকট থাকায় সৈয়দপুরের অভিজ্ঞ কসাইদের চাহিদা দিন দিন বেড়েই চলেছে।

সৈয়দপুরের স্থানীয় ব্যক্তিরা বলছেন, ঈদের সময় ঢাকায় গিয়ে কাজ করার মাধ্যমে এই কসাইরা শুধু নিজেদের রোজগারই বাড়ান না, বরং শহরের পরিচিতি ও সুনামও ছড়িয়ে দেন দেশজুড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১০

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১১

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১২

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৩

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৪

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৫

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৬

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১৭

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১৮

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৯

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

২০
X