কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০৬:০৬ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৫, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টিতেও জমজমাট রাজধানীর পশুর হাট 

পশুর হাট। ছবি : সংগৃহীত
পশুর হাট। ছবি : সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে রাজধানীর পশুর সব হাট। দিনরাত ক্রেতা বিক্রেতাদের আনাগোনায় মুখর হাটগুলো। চলছে দার কষাকষি, দামে মিললেই পছন্দের পশু নিয়ে বাড়ি ফিরছেন ক্রেতারা। তবে, থেমে থেমে হওয়া বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে ক্রেতা-বিক্রেতাদের।

হাটে মিলছে নানা জাতের গরু ছাড়াও খাসি, মহিষ, ছাগল ও ভেড়া। কোথাও কোথাও দেখা মিলছে উট-দুম্বারও। তবে প্রতিবারের মতো এবারও মাঝারি ও ছোট গরুর চাহিদা রয়েছে তুঙ্গে। আর বড় গরুর চাহিদা কম থাকায় কিছু দুশ্চিন্তায় বিক্রেতারা।

খামারিরা বলছেন, হাটে মাঝারি ও ছোট আকারের গরুর চাহিদা বেশি। ১ থেকে ২ লাখ টাকা মূল্যের ছোট ও মাঝারি আকারের গরুর কেনায় বেশি আগ্রহ ক্রেতারা। তবে বড়ো আকারের গরু-ছাগলের প্রতি আগ্রহ অনেক কম তাদের। দরদাম হলে বিক্রি হচ্ছে কম। ফলে এসব গরুর বেশিরভাগ ফেরত নিয়ে যেতে হবে বলে আশঙ্কা করছেন তারা।

গাবতলীর পশুর হাটের ইজারাদাররা বলেন, এখন পর্যন্ত পশুর হাট স্থিতিশীল রয়েছে। পশুর দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাও সন্তুষ্টি প্রকাশ করেছেন।

তবে ক্রেতারা বলছেন, এখনো পশুর দাম কিছুটা বেশি। চাহিদা বেশি থাকায় ছোট ও মাঝারিগুলোর দামও তুলনামূলক বেশি।

এদিকে, এবার রাজধানীর ২১ টি স্থানে পশুর হাট বসেছে। এখনো দেশের বিভিন্ন জেলা থেকে পশু আসছে হাটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১০

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১১

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১২

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৩

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৪

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৫

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৬

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৭

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৮

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৯

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

২০
X