চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০৭:৪৯ এএম
আপডেট : ০৪ জুন ২০২৫, ০৮:১২ এএম
অনলাইন সংস্করণ

স্কুলমাঠে হাট বসানো সেই বিএনপি নেত্রীকে সেনাবাহিনীর তলব

স্কুলমাঠে বসানো হাট সরাতে নির্দেশ দিয়েছে সেনাবাহিনী। ছবি : কালবেলা
স্কুলমাঠে বসানো হাট সরাতে নির্দেশ দিয়েছে সেনাবাহিনী। ছবি : কালবেলা

কুড়িগ্রামের চিলমারীতে নিয়মনীতির তোয়াক্কা না করে স্কুলমাঠে পশুর হাট বসানো বিএনপির সেই নেত্রী জেয়ারা খাতুন রুজিকে তলব করেছে সেনাবাহিনী। পরে বাহিনীর পক্ষ থেকে ওই নেত্রীকে হাট সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) কুড়িগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা বিএনপি নেত্রী জেয়ারা খাতুন রুজিকে ক্যাম্পে তলব করে হাট সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন।

বিএনপি নেত্রী জেয়ারা খাতুন রুজি বিএনপির চিলমারী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক। রাজনীতির পাশাপাশি তিনি একটি সরকারি স্কুলে শিক্ষকতাও করছেন বলে জানা গেছে।

কুড়িগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা মেজর আহাদ বলেন, স্কুলমাঠে হাট বসানোর অভিযোগ এসেছিল। আসার পর আমরা সরাসরি খোঁজ নিয়েছি। ওখানে হাট করার জন্য প্রশাসন কোনো অনুমতি দেয়নি। ওনার ভাইয়ের নামে থানাহাট বাজার ইজারা নেওয়া আছে। কিন্তু ওই বাজার পশুর হাটের সঙ্গে সংশ্লিষ্ট না। যার কারণে কোনোভাবে স্কুলমাঠে তারা হাট বসাতে পারেন না। তাই আমরা ওনাকে (বিএনপি নেত্রী) ডেকে না করে দিয়েছি।

তিনি আরও বলেন, আশা করি তিনি এটা আর করবেন না। স্কুলমাঠ ছাড়া অন্য কোথাও যদি স্থানীয় প্রশাসন তাকে অনুমতি দেয় সেক্ষেত্রে অনুমতি সাপেক্ষে হাট করতে পারবেন। এরপরও আমাদের অভিযান চলমান রাখব, বুধবার (৪ জুন) আমরা নজরে রাখব। যদি তারপরও রিপোর্ট আসে তাহলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেব।

এর আগে, গত ২৮ মে দুপুরের দিক সরেজমিনে চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পশুর হাট বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। স্কুলের প্রধান ফটকে গেট সাজানো হয়। এরপর মাঠের একপাশে খুঁটি বসানো হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১০

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১১

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১২

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৩

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৪

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৫

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৬

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৭

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৮

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৯

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

২০
X