ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

অতিরিক্ত হাসিল আদায়ের খবরে পশুর হাটে হাজির সেনাবাহিনী, অতঃপর...

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের খবরে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী। ছবি : কালবেলা
পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের খবরে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী। ছবি : কালবেলা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ফুলদিঘিহাট পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে হাটে হাজির হয় সেনাবাহিনী। অভিযোগের সত্যতা মেলায় তাৎক্ষণিক সেনাবাহিনীর হস্তক্ষেপে আদায় করা অতিরিক্ত হাসিল ফেরত দিয়ে দেয় ইজারাদার।

বৃহস্পতিবার (৫ মে) বিকেলে উপজেলার ফুলদিঘি বাজারের পশুর হাটে এ ঘটনা ঘটে।

জানা যায়, হাটে খাসি ক্রয়ের সময় কয়েকজন ক্রেতার কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে বেশি হাসিল নেওয়া হয়। বিষয়টি জানা জানি হলে তা স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে।

খবর পেয়ে হাট এলাকায় দায়িত্বরত সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে এবং অতিরিক্ত অর্থ আদায়ের সত্যতা পায়। পরে সেনা সদস্যদের হস্তক্ষেপে অতিরিক্ত আদায়কৃত টাকা ভুক্তভোগী ক্রেতাদের ফেরত দেন হাট মালিক।

সেনাবাহিনীর এই পদক্ষেপে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেন। তারা প্রশাসনের এমন নজরদারি অব্যাহত রাখার দাবি জানান।

হাট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ওয়ার্ড বিএনপি নেতা আনারুল ইসলাম জানান, ৩০০ টাকার জায়গায় ৩৫০ টাকা নিয়েছিল, সেনাবাহিনী এসে সে টাকা ফেরত দিয়ে দিয়েছে। আজকের হাট শেষ, পরবর্তীতে কেউ অতিরিক্ত হাসিল নিলে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কোরবানির পশুর হাট শুরু হওয়ার পর থেকেই ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা আল জিনাত অতিরিক্ত হাসিল আদায় বন্ধে বিভিন্ন হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১০

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১১

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১২

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১৩

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৪

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৫

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৬

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৭

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৮

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৯

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

২০
X