বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ১০:০৮ এএম
আপডেট : ০৭ জুন ২০২৫, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে চলছে পশু কোরবানি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আজ পবিত্র ঈদুল আজহা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে রাজধানীজুড়ে ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের পরপরই শুরু হয় পশু কোরবানির কার্যক্রম। ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে ঢাকাবাসী সকাল থেকেই নিজ নিজ অবস্থান থেকে কোরবানি দিচ্ছেন।

গ্যারেজ, রাস্তাঘাট কিংবা হাউজিং এলাকার নির্ধারিত স্থানে- যেখানে সুযোগ মিলেছে, সেখানেই পশু জবাই করা হচ্ছে। সকাল ৭টার আগেই রাজধানীর বিভিন্ন এলাকায় গরু ও ছাগল জবাইয়ের দৃশ্য দেখা যায়। পাশাপাশি চলে মাংস কাটা, বণ্টন এবং পরিচ্ছন্নতার কাজ। চারপাশে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ছোট-বড় সবার মাঝেই দেখা যাচ্ছে ঈদের আনন্দ।

কোরবানির অনুভূতি ভাগ করে নিলেন নগরবাসী

রামপুরার বাসিন্দা মো. মহিউদ্দিন জানান, আল্লাহর সন্তুষ্টির আশায় কোরবানি দিয়েছি। নামাজ শেষে গরু জবাই করেছি। মাংস ধর্মীয় বিধান মেনে বণ্টন করব। আল্লাহ যেন কবুল করেন।

তিনি আরও বলেন, দুই দিন আগে গরু কিনেছি। গরুটির প্রতি অনেক মায়া জন্মে গেছে। বাড়ির শিশুরাও যত্ন করেছে। এখন আল্লাহর রহমতে সব কাজ ঠিকঠাকভাবে সম্পন্ন করতে পারব।

বনশ্রীর বাসিন্দা মো. ইব্রাহিম হুসাইন বলেন, ঈদের নামাজ শেষে কোরবানি করেছি। কসাইরা এখন মাংস কাটছেন। আমাদের উদ্দেশ্য শুধু মাংস খাওয়া নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি।

বর্জ্য ব্যবস্থাপনায় প্রস্তুত সিটি করপোরেশন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। ১২ ঘণ্টার মধ্যে সব বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে প্রায় ২০ হাজার ২৬৭ পরিচ্ছন্নকর্মী। এজন্য তাদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। দ্রুত বর্জ্য অপসারণের লক্ষ্যে খোলা রাখা হয়েছে হটলাইন, সরবরাহ করা হয়েছে প্রায় ১৩ লাখ ৯০ হাজার প্লাস্টিক, পলিব্যাগ ও বায়ো-ডিগ্রেডেবল ব্যাগ।

সহমর্মিতা ও সামাজিক সংহতির প্রতিচ্ছবি

ধর্মীয় বিধান অনুযায়ী, কোরবানির মাংস আত্মীয়স্বজন ও গরিব-দুস্থদের মাঝে বিতরণ করা হচ্ছে। বিভিন্ন সামাজিক সংগঠন দরিদ্র মানুষের ঘরে কোরবানির মাংস পৌঁছে দিচ্ছে। ঈদের এই দিনে ধর্মীয় আবেগ ছাড়াও রাজধানীর অলিতে-গলিতে ফুটে উঠেছে সহানুভূতি, সহমর্মিতা ও সামাজিক সংহতির চিত্র।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X