বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০৫:৪৬ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৫, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

ডিএনসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে বর্জ্য অপসারণ শুরু

রাজধানীর কলাবাগানে বর্জ্য ব্যবস্থাপনা উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত
রাজধানীর কলাবাগানে বর্জ্য ব্যবস্থাপনা উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি)। একযোগে রাজধানীর ৭৫টি ওয়ার্ডে বর্জ্য অপসারণে সিটি করপোরেশনের অন্তত ১০ হাজার কর্মী কাজ করছে। এছাড়া একযোগে কাজ করছে ২ হাজার ৭৯টি যানবাহন।

শনিবার (০৭ জুন) দুপুরের পর কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

কলাবাগান শিশু পার্ক সংলগ্ন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) ব্যবস্থাপনা উদ্বোধন শেষে আসিফ মাহমুদ বলেন, শহরে কোরবানির বর্জ্য পরিষ্কার করা একটি বড় চ্যালেঞ্জ। সময়মতো বর্জ্য অপসারণ না হলে দুর্গন্ধ ছড়ায়, এমনকি রোগ-জীবাণু সৃষ্টি হতে পারে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১২ ঘণ্টা সময়ের মধ্যেই সব বর্জ্য অপসারণ করতে পারবে।

উপদেষ্টা বলেন, এ বছর কোরবানির বর্জ্যের কারণে নগরবাসীর ঈদ আনন্দ ব্যাঘাত হবে না। রাতের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসক মো. শাহজাহান মিয়া উপস্থিত ছিলেন।

দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, কোরবানির বর্জ্য অপসারণে অন্তত ১০ হাজার কর্মী কাজ করছেন। ৭৫টি ওয়ার্ডে ২০৭টি ডাম্প ট্রাক, ৪৪টি কম্পেক্টর, ৩৯টি কনটেইনার ক্যারিয়ার, ১৬টি পে-লোডারসহ মোট ২ হাজার ৭৯টি যানবাহন নিয়োজিত রয়েছে।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X