কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০৮:৫১ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক সংবাদ উপস্থাপকের মৃত্যু নিয়ে কী জানালেন মা

সাফিনা আহমেদ তরী। ছবি : সংগৃহীত
সাফিনা আহমেদ তরী। ছবি : সংগৃহীত

সাবেক সংবাদ উপস্থাপক ও ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা সাফিনা আহমেদ তরীর (৩২) ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে তদন্ত শুরু করেছে পুলিশ।

এ বিষয়ে সাফিনার মা সাবিহা আহমেদ রিতা জানিয়েছেন, ঘুমের মধ্যেই নিজ বাসায় মারা যায় তার মেয়ে। মৃত্যুর কারণ কী তা জানাতে পারেননি তিনি। সাফিনাকে রাজধানীর রায়েরবাজার শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

এর আগে, রোববার (০৮ জুন) রাতে সাবেক সংবাদ উপস্থাপক ও ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা সাফিনা আহমেদ তরীর (৩২) ‘রহস্যজনক’ মৃত্যুর খবর জানা যায়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, রোববার (০৮ জুন) মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের একটি লাশের বিষয়ে থানাকে অবহিত করে। পরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সোমবার (০৯ জুন) হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজু বলেন, আসলে তার কীভাবে মৃত্যু হয়েছে তা জানা যাবে মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সাফিনা আহমেদ চ্যানেল ২৪ ও আরটিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি ব্র্যাক ব্যাংকে চাকরি করতেন। তিনি রাজধানীর ইস্কাটনে মা ও বোনের সঙ্গে বসবাস করতেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১০

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১১

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১২

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৩

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৪

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৫

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৬

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১৭

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১৮

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১৯

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

২০
X