বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ এএম
অনলাইন সংস্করণ

বাড়ি থেকে পালিয়ে প্রেমিককে বিয়ে, সেই তরুণীর রহস্যজনক মৃত্যু

ঘটনাস্থলে জনতার ভিড়। ছবি : কালবেলা
ঘটনাস্থলে জনতার ভিড়। ছবি : কালবেলা

বগুড়া শহরের কইপাড়ায় নববধূ আফিয়া আকতার শম্পার (১৯) গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বামীই তাকে হত্যা করেছে বলে স্বজনদের অভিযোগ। এ ঘটনায় এলাকাবাসী তার স্বামী রিয়াজুল জান্নাতকে আটক করে পুলিশে দিয়েছে।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শম্পা কাহালু উপজেলার মুরইল পোড়ামারা গ্রামের আনোয়ারুল ইসলামের মেয়ে।

স্বজনরা অভিযোগ করেন, প্রেমের সম্পর্কের সূত্র ধরে মাসখানেক আগে শম্পা বাড়ি থেকে পালিয়ে এসে বিয়ে করে রিয়াজুল জান্নাতকে। বিয়ের পর তারা শহরের কইপাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করে। কিন্তু কিছু দিনের মধ্যে যৌতুকলোভী স্বামী রিয়াজুলের আসল রূপ বেরিয়ে পড়ে। রিয়াজুল শম্পার বাবার কাছ থেকে ৬ লাখ টাকা ও একটি আর ওয়ান ফাইভ মোটরসাইকেল যৌতুক হিসেবে এনে দিতে চাপ দিতে থাকে।

কিন্তু এতে নববধূ শম্পা অস্বীকৃতি জানালে তার ওপর নির্যাতনের খড়গ নেমে আসে। ওই যৌতুকের জন্য তাকে মারধর করতে থাকে। এরই ধারবাহিক নির্যাতনের এক পর্যায়ে রোববার সন্ধ্যায় শম্পাকে তার স্বামী গলায় ফাঁস দিয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে বলে স্বজনদের অভিযোগ।

শম্পার এক চাচা বলেন, হত্যার ২০ মিনিট আগে শম্পা তার বাবাকে ফোন দিয়ে বলেছিল ‘বাবা স্বামী আমাকে মেরে ফেলার চেষ্টা করছে, তুমি আমাকে বাঁচাও।’ এরপর তারা কইপাড়ায় ওই ভাড়া বাড়িতে এসে দেখে শম্পার লাশ পড়ে আছে। পরে স্বজনদের চিৎকার শুনে এলাকাবাসী এসে বাড়ির জানালার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শম্পার লাশ দেখতে পান। এলাকাবাসী শম্পাকে হত্যার অভিযোগে তার স্বামী রিয়াজুল জান্নাতকে আটক করে রাখেন।

এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। সেইসাথে তার স্বামী রিয়াজুলকে আটক করে থানায় নিয়ে যায়।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, শম্পার রহস্যজনক মৃত্যু হয়েছে। এলাকাবাসী তার মরদেহ জানালার গ্রিলের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নামান। তিনি আত্মহত্যা করেছেন না কি তাকে তার স্বামী মেরে ফেলেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

তার মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য তার মরদেহ উদ্ধার মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও বলেন, এ ঘটনায় তার স্বামী রিয়াজুল জান্নাতকে আটক করে থানা নেওয়া হয়েছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X