রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৬:৫৪ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় নববধূর রহস্যজনক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সুমাইয়া আক্তার নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ায় সুমাইয়া আক্তার নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ায় সুমাইয়া আক্তার (১৮) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টায় নবীনগরে কৃষ্ণনগর ইউপির সিতারামপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তবে মৃতের পরিবারের লোকজন এ আত্মহত্যার বিষয়টিতে সন্দেহ প্রকাশ করেছেন।

এ ঘটনায় এরই মধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহিত সুমাইয়া উপজেলার সীতারামপুর গ্রামের সাদেক মিয়ার মেয়ে। সাদেক মিয়া কৃষি কাজ করেন। পাঁচ সন্তানের মধ্যে সুমাইয়া সর্বকনিষ্ঠ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র ২০ দিন আগে একই উপজেলার গাজী মিয়ার ছেলে সৌদি প্রবাসী আতিকের সঙ্গে মুঠোফোনে সুমাইয়ার বিয়ে হয়। রোববার সকালে নববধূর ঘর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে একসময় বন্ধ ঘরের দরজা ভেঙে পরিবারের লোকজন তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম কালবেলাকে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের তদন্ত চলছে।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১০

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১১

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

১২

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

১৩

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১৪

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১৫

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৬

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১৭

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

১৮

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৯

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

২০
X