কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১০:২৭ এএম
আপডেট : ১২ জুন ২০২৫, ১০:৪৬ এএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার বাসভবনে এখন সব অপকর্ম হয়

সুধা সদন
শেখ হাসিনার বাসভবন ‘সুধা সদন’। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন ‘সুধা সদন’ এখন পরিত্যক্ত। নজরদারির অভাবে বাড়িটি এখন অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ধানমন্ডি ৫/এ-তে অবস্থিত শেখ হাসিনার বাড়িটিও পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বর্তমানে এটি মাদকসেবী ও কিশোর গ্যাংদের আখড়ায় পরিণত হয়েছে, যা আশপাশের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে।

আশেপাশের বাড়িগুলোর কয়েকজন কেয়ারটেকারের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই বাড়িতে নিয়মিত মাদক সেবনসহ বিভিন্ন ধরনের অপরাধ ও অনৈতিক কার্যকলাপ চলছে। এতে শুধু আশপাশের বাসিন্দারাই নয়, পাশের সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সরেজমিনে দেখা যায়, ধানমন্ডির ওই চারতলা বাড়িটি এখন পুরোপুরি ভগ্নদশায় পরিণত হয়েছে। বাড়ির প্রতিটি তলায় আড্ডায় মেতে আছে ১৪ থেকে ১৬ বছর বয়সী কিশোরদের দল, যাদের অধিকাংশই মাদকসেবী। সেখানে কয়েকজন প্রাপ্তবয়স্ককেও প্রকাশ্যে মাদক সেবন করতে দেখা যায়। ওই বাড়ি থেকে নারীদের সঙ্গেও কিছু লোককে বের হতে দেখা যায়। এই চিত্র ঘিরে এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের নজরদারি না থাকায় দিনে-দুপুরে এমনকি রাতেও ওই পরিত্যক্ত বাড়িতে প্রবেশ করছে কিশোর গ্যাং, মাদকসেবী এবং নারীসহ নানা শ্রেণির লোক। বিশেষ করে সন্ধ্যার পর সেখানে সন্দেহজনক গতিবিধি আরও বেড়ে যায়। ধানমন্ডি লেকসংলগ্ন এই ভবনটি এখন এলাকায় অপরাধ কর্মকাণ্ডের এক কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। এসব চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো তৎপরতা কিংবা নজরদারি চোখে পড়ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিসানুল হক জানান, বাড়িটি আমাদের নজরদারিতে রয়েছে। পুলিশ নিয়মিত টহল পরিচালনা করছে। এর মধ্যেও কেউ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে, তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধী কেউই ছাড় পাবে না।

সুধা সদনের পাশের বাড়ির বাসিন্দা নিরঞ্জন জানিয়েছেন, বাড়িটি ভাঙচুর হওয়ার পর প্রথম দিকে এলাকায় চুরির ঘটনা বেড়ে গিয়েছিল। তাই আমরা নিজেরা কিছুদিন নজরদারি করেছি। কিন্তু ধীরে ধীরে এই বাড়িটি মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। ছোট-বড় সব বয়সী লোকজনই এখানে আসছে। আমরা এখন নিরাপত্তাঝুঁকিতে রয়েছি।

তথ্যসূত্র : আজকের পত্রিকা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X