কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার ডিএনসিসিতে শুরু হলো ফুটবল টুর্নামেন্ট 

ঢাকার ডিএনসিসিতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা 
ঢাকার ডিএনসিসিতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা 

ঢাকার উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ৬৪টি ফুটবল ক্লাবকে নিয়ে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার (২০ ‍জুন) সকালে রিভাইভার স্পোর্টিং ক্লাব লিমিটেডের উদ্যোগে বনানী টিএন্ডটি কলোনী মাঠে এ টুর্নামেন্ট শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রিভাইভার স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা এবং ফেনী-৩ (দাগনভূঞা, সোনাগাজি) উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডা. ফখরুদ্দিন মানিক। অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক শেখ আসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মু. আতিকুর রহমান, কুমিল্লা-১০ (লালমাই, লাঙ্গলকোট, সদর দক্ষিণ) উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মু. ইয়াছিন আরাফাত এবং ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট চিকিৎসক ডা. এসএম খালিদুজ্জামান। ক্লাবের সভাপতি ডা. মু মঈন উদ্দিন-এর সভাপতিত্বে এবং আয়োজক কমিটির আহ্বায়ক ও ক্লাব সহসভাপতি নাসির উদ্দিন খান সজল-এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে ক্লাব সহসভাপতি খান হাবিব মোস্তফা, ক্লাব সেক্রেটারি হাসানুল বান্না চপল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আরাফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ আবু তোরাব পান্না, আইন সম্পাদক কবির হোসাইন প্রমুখ।

রামপুরা, বাড্ডা ও ভাটারা এলাকার আটটি ক্লাবের মধ্যে নকআউট ও সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে ছিল বাড্ডা গ্রিন ক্লাব, বনশ্রী অ্যালায়েন্স, প্লাটিনাম ক্লাব বসুন্ধরা, বাড্ডা উত্তর স্পোর্টিং ক্লাব, রামপুরা ইয়ুথ ক্লাবসহ অন্যরা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

১০

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১১

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১২

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১৩

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১৪

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৫

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

১৬

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১৭

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১৮

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১৯

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

২০
X