মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

যারা মাইনাস ফোরের কথা বলছেন তারা স্বৈরাচারের দোসর : প্রেস সচিব

মাগুরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রেস সচিব শফিকুল আলম। ছবি : কালবেলা
মাগুরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রেস সচিব শফিকুল আলম। ছবি : কালবেলা

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, খালেদা জিয়া সারা দেশের নেতা হয়ে উঠেছেন। তিনি এখন দল-মতের ঊর্ধ্বে উঠে আপামর মানুষের নেতৃত্ব দিচ্ছেন। আমরা তার রোগমুক্তি কামনা করি। মাইনাস ফোর একটি দুষ্টচক্রের ফালতু কথা। যারা মাইনাস ফোরের কথা বলছেন তারা স্বৈরাচারের দোসর। কোনো মাইনাস ফোরটোর নেই।

শেখ হাসিনাকে ইঙ্গিত করে তিনি বলেন, যিনি মাইনাস হয়েছেন তিনি হত্যাযজ্ঞ করে মাইনাস হয়েছেন। শেখ হাসিনা, আসাদুজ্জামান কামালসহ যারা হত্যাকাণ্ডে জড়িত, তাদের আমরা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। যাদের হাতে রক্ত তাদের প্রত্যেককে বাংলাদেশে ফিরিয়ে আনবো। এটা শহীদদের কাছে আমাদের দায়। আমরা যদি ফেল করি তাহলে পরবর্তী সরকার এটা করবে।

শফিকুল আলম আরও বলেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি সম্পূর্ণ তার নিজস্ব বিষয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় মাগুরা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবেই, কোনো শক্তি নেই নির্বাচন প্রতিহত করার। সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টিকে স্বৈরাচারের ভয়ংকর দোসর হিসেবে উল্লেখ করেন শফিকুল আলম বলেন, তাদের সহায়তায় আওয়ামী লীগ সব অপকর্ম করেছে। যারা ব্যান্ড হয়েছে তারা বাদে সব দলই নির্বাচনে অংশ নেবে। জাতীয় পার্টিকে ব্যান্ড করা হয়নি। তারা যদি নির্বাচন করতে চায়, সেটি তাদের ইচ্ছা।

টুর্নামেন্টে জেলার ৯টি কলেজের দল অংশগ্রহণ করছে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, জেলা ক্রীড়া কর্মকর্তা বিএম সাজিন ইসরাতসহ অন্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X