রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৯:১৬ এএম
আপডেট : ২২ জুন ২০২৫, ০৯:৪৭ এএম
অনলাইন সংস্করণ

হাজারীবাগে আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর হাজারীবাগে তিনটি ট্যানারি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ছবি : সংগৃহীত
রাজধানীর হাজারীবাগে তিনটি ট্যানারি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ছবি : সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে তিনটি ট্যানারি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (২১ জুন) রাত ১টার দিকে বাশার লেদার নামক একটি কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের ইউসুফ লেদার ও ফেনী লেদারের কারখানায়ও।

ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

জানা গেছে, প্রাথমিকভাবে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও দুটি ইউনিট সেখানে যোগ দেয়। তবে সরু রাস্তা ও পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার ফাইটারদের ভোগান্তিতে পড়তে হয়। অবশেষে, ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিটের টানা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়দের ধারণা, কর্মচারীদের অসাবধানতার কারণে আগুন লেগেছে। আর কারখানায় কেমিক্যাল ও প্লাস্টিক পণ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

হাজারীবাগ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সুভাস বাড়ই জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত না হলেও, কারখানাগুলোর পক্ষ থেকে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X