কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএসপির মহাসচিব আব্দুল আজিজের স্মরণসভা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবে বিএসপির উদ্যোগে স্মরণসভা। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে বিএসপির উদ্যোগে স্মরণসভা। ছবি : কালবেলা

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মহাসচিব সদ্য প্রয়াত অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকারের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) জাতীয় প্রেস ক্লাবে বিএসপির উদ্যোগে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। গত ২০ জুন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আব্দুল আজিজ সরকার।

স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।

তিনি গভীর আবেগের সঙ্গে মরহুম আব্দুল আজিজ সরকারের রাজনৈতিক জীবন, দলের প্রতি তার নিঃস্বার্থ শ্রম ও আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, তার অভাব দল ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তার ত্যাগ ও কর্ম দলকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। ড. সাইফুদ্দীন মাইজভাণ্ডারী মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং পরকালে শান্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।

স্মরণসভায় অন্য বক্তারাও মরহুমের চারিত্রিক গুণাবলি, মানবিক আচরণ এবং রাজনৈতিক জীবনে তার আদর্শিক দৃঢ়তা ও অসীম ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, আব্দুল আজিজ সরকার ছিলেন একজন সত্যিকার দেশপ্রেমিক, আদর্শবান রাজনীতিবিদ ও মানবতাবাদী মানুষ।

স্মরণসভা উদযাপন পরিষদের আহ্বায়ক মো. সোহেল সামাদ বাচ্চু এতে সভাপতিত্ব করেন। স্মরণসভা শেষে সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী মরহুমের আত্মার মাগফিরাত এবং শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X