কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৪:০৬ এএম
আপডেট : ২৮ জুন ২০২৫, ১০:৩৯ এএম
অনলাইন সংস্করণ

১০ ঘণ্টার মধ্যে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করল পুলিশ

নূরে আলম সিদ্দিকীর কাছে মোবাইল ফোনটি হস্তান্তর করে মোহাম্মদপুর থানা পুলিশ। ছবি : কালবেলা
নূরে আলম সিদ্দিকীর কাছে মোবাইল ফোনটি হস্তান্তর করে মোহাম্মদপুর থানা পুলিশ। ছবি : কালবেলা

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই হওয়া দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার নূরে আলম সিদ্দিকীর মোবাইল মাত্র ১০ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জুন) সকালে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। এরপর মোহাম্মদপুর থানার উপ-পুলিশ পরিদর্শক আক্কেল আলীর নেতৃত্বে ও পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীমের নির্দেশনায় অভিযান চালিয়ে মোবাইলটি উদ্ধার করা হয়।

উপ-পুলিশ পরিদর্শক আক্কেল আলী জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দ্রুত অভিযানে নামে পুলিশ। মাত্র ১০ ঘণ্টার মধ্যেই ছিনতাই হওয়া মোবাইলটি উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে সেটি একাধিকবার হাতবদল হওয়ায় মূল অপরাধীদের এখনো গ্রেপ্তার করা যায়নি। তাদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

সাংবাদিক নূরে আলম সিদ্দিকী জানান, সকালে ছিনতাইয়ের পর তিনি পুরোপুরি হতবুদ্ধি হয়ে পড়েছিলেন। তবে বাংলাদেশ পুলিশের দ্রুত পদক্ষেপে তিনি মোবাইলটি ফেরত পেয়ে স্বস্তি পেয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও জানান, মোবাইল ফোন ফিরে পেলেও ছিনতাই হওয়া গুরুত্বপূর্ণ কাগজপত্র এখনো উদ্ধার হয়নি। এ বিষয়ে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ পুলিশ বাকি জিনিসপত্রও উদ্ধার করতে পারবে।

উল্লেখ্য, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বসিলা ৪০ ফিট বাসস্ট্যান্ডে অফিসের উদ্দেশে বাসের জন্য অপেক্ষা করার সময় দুই ছিনতাইকারী তার ওপর হামলা চালিয়ে মোবাইল, মানিব্যাগ ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নেয় এবং তাকে শারীরিকভাবে আঘাত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X