কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১২:১২ এএম
অনলাইন সংস্করণ

মিরপুরে আ.লীগের ফ্যাসিস্ট বলে ২০ লাখ টাকা দাবি, গ্রেপ্তার ৪

প্রতীকী ছবি : কালবেলা গ্রাফিক্স
প্রতীকী ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজধানীর মিরপুরের পশ্চিম মনিপুরে একটি বাসায় চাঁদাবাজির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। আওয়ামী লীগের ফ্যাসিস্ট বলে আখ্যা দিয়ে ২০ লাখ টাকা দাবি করে এবং নগদ ৫ লাখ টাকা আদায় করে। পরবর্তীতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- আনোয়ার হোসেন তাবিদ (৩৫), মো. মিন্টু মিয়া (৩৫), মো. রতন মিয়া (৩৪) ও মো. ইসমাইল হোসেন (২৪)। সোমবার রাত ৩টার দিকে পশ্চিম মনিপুর প্রতীক ভিলা নামক একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মিরপুর মডেল থানা পুলিশের বরাতে তিনি জানান, রোববার রাত ১০টার দিকে এই চারজনসহ অজ্ঞাত ৮ থেকে ১০ জন প্রতিক ভিলা নামের বাসায় হামলা করে। ওই বাসায় বসবাসকারীদের জিম্মি করে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বলে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। হামলাকারীরা নগদ ৫ লাখ টাকা আদায় করে। এ অবস্থায় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও র‌্যাব। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে আদায় করা চাঁদার ১৬ হাজার টাকা উদ্ধার ও হামলাকারীদের একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

তালেবুর রহমান বলেন, আটক ও পলাতকদের বিরুদ্দে মিরপুর মডেল থানায় মামলা হয়েছে। এ মামলায় আটক চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X