গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে যুবকের হাতের কবজি কাটায় গ্রেপ্তার ৩

আসামিদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। ছবি : কালবেলা
আসামিদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। ছবি : কালবেলা

গাইবান্ধার সদরে দিনেদুপুরে প্রকাশ্যে রুবেল মিয়া নামের এক যুবকের হাতের কবজি কেটে নেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আসামিদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গ্রেপ্তার তিনজন হলেন- সদর পৌরসভার মধ্য ধানঘড়ার মোনজরুল ইসলাম বাবু, রাকিব মিয়া ও সুলতান মিয়া।

রুবেলের বাবা মোকাব্বর মিয়া বলেন, যারা আমার ছেলেকে মেরেছে, হাতের কবজি কেটে দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির চাই।

গাইবান্ধা সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য সোমবার রাতে পাঁচজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তিনজনকে ভুক্তভোগীর বাবার করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজ আদালতে পাঠানো হয়েছে। বাকি দুজনের নাম এজাহারে না থাকায় মুচলেকার নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রুবেল মিয়া তার বন্ধু মোশারফ রহমানের সঙ্গে দেখা করতে যান। তখন মোশারফের প্রতিপক্ষ সুখনগর বাবুসহ পাঁচজন অস্ত্র দিয়ে রুবেলের হাতের কবজি বিচ্ছিন্ন করে। এছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত করে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১০

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১১

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১২

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৮

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৯

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

২০
X