কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান। ছবি : কালবেলা
পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান। ছবি : কালবেলা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে জুলাই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করছে।

শনিবার (১২ জুলাই) ডিএসসিসি অঞ্চল-৫ এর অভয় দাস লেন, নারিন্দা, ওয়ারী এবং আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। তার সঙ্গে ছিলেন করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া।

ভোর ৬টায় শুরু হওয়া এই অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের ছয় শতাধিক কর্মী এবং স্থানীয় জনগণ অংশ নেন। পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ড্রেন, নর্দমা ও ফুটপাতের ময়লা পরিষ্কার করা হয় এবং মশার ওষুধ ছিটানো হয়। পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হয়।

পরিচ্ছন্নতা অভিযানের সময় সাংবাদিকদের ব্রিফ করেন সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। তিনি বলেন, নগর পরিচ্ছন্নতায় সবচেয়ে বেশি প্রয়োজন সবার একসঙ্গে কাজ করা। শুধু সিটি করপোরেশন বা সরকারের একার পক্ষে টেকসই ফল পাওয়া সম্ভব নয়।

বর্ষাকাল সিটি করপোরেশনের জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সচিব বলেন, জলাবদ্ধতা দূরীকরণ ও ডেঙ্গু নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে।

ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জুলাই মাসব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে।

নগরবাসী, ডিএসসিসি ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। শাহজাহান মিয়া বলেন, বিগত বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের ইতিবাচক ফল ইতোমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে।

পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ সব বিভাগীয় প্রধান ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X