কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৪:৫৩ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

দুর্ঘটনার সময় ভবনটিতে ক্লাস চলছিল, শিক্ষার্থী ছিল শতাধিক 

বিমান বিধ্বস্ত হওয়া ভবনটিতে উদ্ধার কাজ চালানোর সময়। ছবি : সংগৃহীত
বিমান বিধ্বস্ত হওয়া ভবনটিতে উদ্ধার কাজ চালানোর সময়। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনটিতে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার সময় সেখানে কোচিং ক্লাস চলছিল। এ সময় সেখানে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন কলেজের একজন কর্মকর্তা গণমাধ্যমকে এসব তথ্য জানান।

উত্তরা আধুনিক মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে উপস্থিত এ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের কতজন শিক্ষার্থী এখানে চিকিৎসাধীন রয়েছে- আমি তার খোঁজখবর নিতে এসেছি। যে ভবনটিতে বিমান বিধ্বস্ত হয় সেখানে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস হতো।

তিনি জানান, তবে, ক্লাস শেষ হওয়ার পর অর্থাৎ ছুটি হওয়ার পর বিমানটি বিধ্বস্ত হয়। তখন সেখানে কোচিংয়ের ক্লাস চলছিল। ভেতরে শতাধিক শিক্ষার্থী ছিল। অনেকে হতাহত হয়েছে।

এর আগে, দুপুরে রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। তখন স্কুল শাখায় প্রথম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়ায় শিক্ষার্থী ও শিক্ষকরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে অভিভাবকরাও দ্রুত সেখানে ছুটে যান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। বেশ কয়েকজন হতাহত হয়েছে। এ ঘটনায় শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১০

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১১

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১২

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৪

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৫

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৬

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৭

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৮

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৯

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

২০
X