কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৬:০৭ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৬:১১ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় মুষলধারে বৃষ্টি, সঙ্গে বজ্রপাত

গভীররাতে ঢাকায় বজ্রসহ মুষলধারে বৃষ্টি নেমেছে। ছবি : সংগৃহীত
গভীররাতে ঢাকায় বজ্রসহ মুষলধারে বৃষ্টি নেমেছে। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় দিনভর তীব্র গরমের পর গভীররাতে বজ্রসহ মুষলধারে বৃষ্টি নেমেছে। এসময় মুহুর্মুহু বিদ্যুতের ঝলকানির সঙ্গে মেঘের গর্জন শোনা গেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর ৪টার কিছুক্ষণ আগে শুরু হয় বজ্রপাত ও বৃষ্টি। থেমে থেকে তা ঘণ্টার মতো স্থায়ী হয়।

এদিকে বুধবার সন্ধ্যায় আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার দেশজুড়ে বৃষ্টি হতে পারে। আজ সাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস রয়েছে। এই লঘুচাপটি পরবর্তীতে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ বিষয়ে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, বৃহস্পতিবার সাগরে লঘুচাপের সম্ভাবনা রয়েছে। এটি নিম্নচাপেও পরিণত হতে পারে। এর প্রভাবে বৃহস্পতিবার দেশের সব বিভাগের অধিকাংশ জায়গা বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, এই লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। প্রথম দিকে উপকূলে বেশি বৃষ্টি হবে। এরপর উত্তরাঞ্চলেও ভারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর বিরাজমান মৃদু তাপপ্রবাহ অনেক জায়গা থেকে প্রশমিত হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X