কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৬:১৯ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল ইসলাম

মো. কামরুল ইসলাম। ছবি : সংগৃহীত
মো. কামরুল ইসলাম। ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কামরুল ইসলাম। শনিবার (২ আগস্ট) এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেয় বিজয় বাংলা মিডিয়া লিমিটেড।

নতুন দায়িত্ব গ্রহণের পর কামরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির কর্মীরা। এ সময় ভারপ্রাপ্ত সম্পাদক পেশাগত কাজে একে-অপরকে সহযোগিতা করা এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা পোস্টকে নতুন উচ্চতায় নিয়ে যেতে নতুন উদ্যমে কাজ করতে প্রতিষ্ঠানের কর্মীদের প্রতি আহ্বান জানান।

মো. কামরুল ইসলাম একজন অভিজ্ঞ জনসংযোগ বিশেষজ্ঞ, যিনি কৌশলগত যোগাযোগ, মিডিয়া ব্যবস্থাপনা এবং ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে প্রায় তিন দশকের অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশনস) হিসেবে কর্মরত।

এর আগে কামরুল ইসলাম ইউনাইটেড এয়ারওয়েজের ডেপুটি জেনারেল ম্যানেজার (পিআর ও মার্কেটিং সাপোর্ট) এবং জিএমজি এয়ারলাইন্সের বিভিন্ন পদে ভালোভাবে দায়িত্ব পালন করেছেন। মিডিয়া সম্পর্ক উন্নয়ন, সংকট মোকাবিলা এবং সোশ্যাল মিডিয়া কৌশল নির্ধারণে তার দক্ষতা প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি গঠনে সহায়ক হয়েছে।

কামরুল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। লেখালেখিতেও তার দক্ষতা প্রশংসনীয়। বিমান ও পর্যটন বিষয়ে ‘Blackbox’ নামে তার একটি বই প্রকাশিত হয়েছে। দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও নিউজ পোর্টালে নিয়মিত তার লেখা কলাম প্রকাশিত হয়।

কামরুল ইসলাম একজন বিশিষ্ট পাবলিক স্পিকার হিসেবে সুপরিচিত। তিনি নিয়মিত টিভি টকশো এবং কমিউনিকেশন বিষয়ক সেমিনারে অংশগ্রহণ করেন, যেখানে তার বিশ্লেষণী বক্তব্য ও দক্ষতা শ্রোতাদের মুগ্ধ করে।

এছাড়া, দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি অ্যাভিয়েশন ব্র্যান্ডিংয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কামরুল ইসলামের নেতৃত্বগুণও উল্লেখযোগ্য।

তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (শাকসু) জিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন (১৯৯৪-৯৫)। এছাড়া, তিনি সাস্ট ক্লাব লিমিটেডের (২০১৯-২১) সাবেক প্রেসিডেন্ট ছিলেন। বর্তমানে তিনি জাতীয় প্রেস ক্লাবের সদস্য হিসেবেও সক্রিয় ভূমিকা পালন করছেন।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

১১

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

১২

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

১৩

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

১৫

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১৮

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৯

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

২০
X