রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০১:১৬ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার সায়েন্সল্যাব এলাকায় এ ঘটনা ঘটে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক জানিয়েছেন, দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় সংঘর্ষে জড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং সংঘর্ষের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার অনুরোধ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে।

ঢাকা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কামরুল জানিয়েছেন, গত দুইদিন ধরে সিটি কলেজের পাশে উদ্ভাস কোচিং থেকে কোচিং করতে আসার সময় সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের মারধর করছে। তিনি বলেন, আজ আমরা তাদের থামাতে গিয়ে ধাওয়া দিয়েছি। এ নিয়ে এখন পর্যন্ত কয়েক দফায় তারা আমাদের ওপর হামলা চালিয়েছে, যার ফলে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

আরেক শিক্ষার্থী জারিফ বলেন, গত দুইদিন ধরে তারা ঢাকা কলেজের শিক্ষার্থীদের মারধর করছে। আজ সকালে তারা দুই শিক্ষার্থীকে আটক করে শার্ট ছিঁড়ে ফেলে। আমরা কোনো উপায় না পেয়ে রাস্তায় নামতে বাধ্য হই। আমাদের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরে যাব না।

উল্লেখ্য, চলতি বছরের ১৯ জানুয়ারি ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে এক শিক্ষার্থী আহত হন। এরপর ৯ ফেব্রুয়ারি সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হন অন্তত ১৮ জন। এরপর ২০ ফেব্রুয়ারি ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার জেরে ফের সংঘর্ষ হয়। আর ১৮ মার্চের সংঘর্ষে আহত হন কমপক্ষে ৫০ জন শিক্ষার্থী ও পথচারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X