কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩২ এএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ এএম
অনলাইন সংস্করণ

শাহবাগে মুখোমুখি অবস্থানে ছাত্রদল ও শিবির সমর্থকরা

ছাত্রশিবির ও ছাত্রদল সমর্থকরা জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন। ছবি : সংগৃহীত
ছাত্রশিবির ও ছাত্রদল সমর্থকরা জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কেন্দ্র করে শাহবাগে বিকেল থেকেই অবস্থান করছিলেন ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থকরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার পর থেকে সেখানে উপস্থিত সমর্থকদের নিজেদের প্যানেলের প্রার্থীর পক্ষে স্লোগান ও মিছিল শুরু করেন।

জানা গেছে, শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে রাস্তার দুই পাশে ছাত্রশিবির ও ছাত্রদল সমর্থকরা জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন। ছাত্রশিবিরের নেতাকর্মীরাও সাদিক কায়েমের নামে স্লোগান দেন। আর ছাত্রদলের সমর্থকরা দলীয় এবং নিজেদের প্যানেলের প্রার্থীর পক্ষে স্লোগান দেন।

এদিকে, ডাকসু নির্বাচনের ফল নিয়ে সৃষ্ট উত্তেজনা নিরসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। এ ছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারও কথা বলেন দুই দলের নেতাদের সঙ্গে।

সরকার উভয় পক্ষকেই কড়া বার্তা দিয়ে বলেছে, বহিরাগতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হবে।

উল্লেখ্য, ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় মঙ্গলবার সকাল ৮টা থেকে, যা চলে বিকেল ৪টা পর্যন্ত।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১০

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১১

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১২

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৩

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৪

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৫

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৬

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৭

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৮

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৯

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

২০
X