কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৩ এএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচন : নেতাকর্মীদের যে নির্দেশ দিল জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি : কালবেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল ঘোষণার আগমুহূর্তে নেতাকর্মীদের জন্য কড়া নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে শাহবাগ এলাকায় অবস্থানরত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ফলাফল যা-ই হোক, বিজয়ী হলেও কোনো ধরনের স্লোগান বা মিছিল করা যাবে না।

নেতাকর্মীদের উদ্দেশে দেলোয়ার হোসেন বলেন, ‘আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান করেছেন। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে, তবে বিজয়ী হলেও মিছিল করা যাবে না, স্লোগানও দেওয়া যাবে না। আমাদের কেন্দ্রীয় নির্দেশনা খুব স্পষ্ট।’

নেতাকর্মীদের হট্টগোল না করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘ফলাফল হওয়ার পর যখন দায়িত্বশীলদের পক্ষ থেকে এই জায়গা ছেড়ে দিতে বলা হবে, তখন নীরবে চলে যেতে হবে। আমরা শুধু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। কেউ হট্টগোল করবেন না, কারও সঙ্গে উত্তেজনায় যাবেন না।’

এ ব্যাপারে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ কালবেলাকে বলেন, সরকারের কয়েকজন উপদেষ্টা তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সরকারকে আশ্বস্ত করা হয়েছে যে, তারা সংঘর্ষে জড়াবে না ও বিশ্ববিদ্যালয়েও প্রবেশ করবে না। তবে নির্বাচনের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত তারা সজাগ থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারোয়ার আলমগীরের রুল নিষ্পত্তির নির্দেশ, ফল স্থগিত

সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত

হোটেল ওয়েটারদের বকশিশ দেওয়ার বিধান

কালবেলায় সংবাদ প্রকাশ / অসুস্থ আবু বক্করের পাশে দাঁড়ালেন ওয়াহিদুর রহমান

বিমানবন্দরগামী যাত্রীদের নিয়ে খাদে মাইক্রোবাস

মোশাররফ করিমের ওপর হামলার দাবি এনসিপির, অভিনেতা বললেন—‘রঙ চড়িয়ে ছড়ানো’

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

১০

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

১১

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

১২

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

১৩

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

১৪

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

১৫

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

১৬

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

১৭

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

১৮

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

১৯

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

২০
X