স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩২ এএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৬ এএম
অনলাইন সংস্করণ

বলিভিয়ার বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন যেভাবে

বলিভিয়ার বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল । ছবি : সংগৃহীত
বলিভিয়ার বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল । ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা বাছাইপর্বের শেষ ম্যাচে বুধবার বলিভিয়ার বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৫টায় শুরু হয় ম্যাচটি। এরই মধ্যে বিশ্বকাপে স্থান নিশ্চিত করা সেলেসাওরা এই ম্যাচে এনেছে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। কোচ কার্লো আনচেলত্তি মূল লক্ষ্য হিসেবে রেখেছেন খেলোয়াড়দের সতেজ রাখা এবং উচ্চতার চ্যালেঞ্জ মোকাবিলা করা।

ম্যাচটি ব্রাজিলের জন্য পরীক্ষার হলেও বলিভিয়ার জন্য বাঁচা-মরার। এই ম্যাচে জিতলে এবং ভেনেজুয়েলা তাদের পরবর্তী ম্যাচে হারলেই কেবল সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে বলিভিয়া। ড্র করলেও স্বপ্ন ভাঙবে তাদের।

বলিভিয়ার বিপক্ষে ইতিবাচক ফল পেতে হলে খেলার ধরনে যে পরিবর্তন আনতে হবে, সে কথা ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন আনচেলত্তি। তিনি বলেন, ‘চিলির বিপক্ষে যেমন খেলেছি, তার থেকে আলাদা ফুটবল খেলতে হবে। ম্যাচটা খুব চাপের ছিল। কিন্তু উচ্চতায় সেটা করা যাবে না। রক্ষণ ও আক্রমণে আলাদা চ্যালেঞ্জ থাকবে। আক্রমণে বল তুলনামূলক আরেকটু দ্রুত গতিতে যাবে। কৌশলগতভাবে আমাদের এ বিষয়গুলো বিবেচনা করতে হবে। ’

ব্রাজিলের ম্যাচটি বাংলাদেশের কোনো টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে না। অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে সাবস্ক্রিপশন থাকলে সমর্থকরা ম্যাচগুলি দেখতে পারবেন। কিছু জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম হলো beIN Sports, HD Streamz, Fox Sports, এবং Globo।

এ ছাড়া কিছু থার্ড-পার্টি অ্যাপ যেমন Sportzfy, Yacine TV, এবং Live NetTV তে ফ্রি স্ট্রিমিং পাওয়া যেতে পারে, তবে এগুলো অফিসিয়াল নয়, সুতরাং এগুলো ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১০

১১ রানে হারল বাংলাদেশ

১১

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১২

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৩

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৪

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৫

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৬

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

১৭

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

১৮

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

১৯

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

২০
X