স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

এসএ২০ নিলামে দল পেলেন তাইজুল

তাইজুল ইসলাম। ছবি: সংগৃহীত
তাইজুল ইসলাম। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০–এর চতুর্থ আসরের নিলামে ভিন্নরকম অভিজ্ঞতা হলো দুই বাংলাদেশির। বামহাতি স্পিনার তাইজুল ইসলাম শেষ মুহূর্তে জায়গা করে নিলেন ডারবান সুপার জায়ান্টস দলে। কিন্তু বাংলাদেশের সবচেয়ে আলোচিত পেসার মুস্তাফিজুর রহমান ১.৫ মিলিয়ন র‌্যান্ড ভিত্তিমূল্যে নাম উঠলেও কোনো ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ দেখায়নি, ফলে তিনি থেকে গেলেন অবিক্রীত।

৭৮২ জন নিবন্ধিত ক্রিকেটারের মধ্যে বাছাই করা ৫৪১ জনকে নিয়ে মঙ্গলবার শুরু হয় নিলাম। দিনজুড়ে বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারকে ঘিরেই ছিল নীরবতা। তবে শেষ দিকে ভিন্ন রঙ ছড়ালেন তাইজুল। অভিজ্ঞ এই স্পিনারকে ডারবান দলে ভিড়িয়ে নিলাম প্রক্রিয়ায় খানিকটা স্বস্তি আনল বাংলাদেশ ক্রিকেট।

এবারের নিলামে ১৪ জন বাংলাদেশি ক্রিকেটার ছিলেন—তাদের মধ্যে লিটন দাস, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলামসহ বেশ কয়েকজন পরিচিত মুখও ছিলেন তালিকায়। কিন্তু নিলামের প্রথম দিকে সুযোগ মেলেনি কারও। শেষ দিকে তাইজুল দলে জায়গা করে নেওয়ায় বাংলাদেশের প্রতিনিধি শূন্য থাকার শঙ্কা কাটল।

টেস্টে বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য স্পিনার তাইজুল, এবার সুযোগ পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে টি-টোয়েন্টি মঞ্চে নিজেকে প্রমাণ করার। ডারবান সুপার জায়ান্টসের দলে তিনি হতে পারেন গুরুত্বপূর্ণ ঘূর্ণি অস্ত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১০

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১১

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১২

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৩

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৪

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৫

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৬

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৭

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৮

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৯

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

২০
X