ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচনে ক্রীড়াঙ্গনের তারকাদের ভোট সংক্রান্ত আক্ষেপ-উচ্ছ্বাস

ডাকসু নির্বাচনে ভোট দেওয়ার পর স্প্রিন্টার সুমাইয়া দেওয়ান। ছবি : সংগৃহীত
ডাকসু নির্বাচনে ভোট দেওয়ার পর স্প্রিন্টার সুমাইয়া দেওয়ান। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনেক ক্রীড়াবিদ ভোট দিয়ে উচ্ছ্বসিত, ভোট দিতে না পারার আক্ষেপও ছিল অনেকের মাঝে। যারা আক্ষেপ করেছেন, তাদের অন্যতম ফুটবলার শেখ মোরসালিন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাসের শিক্ষার্থী শেখ মোরসালিন গতকাল এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়ে ব্যস্ত ছিলেন। ভিয়েতনামে লাল-সবুজদের ৪-১ ব্যবধানে জয়ে মোরসালিন দলের চতুর্থ গোল করেছেন। ভোট দিতে না পারার আক্ষেপ ছিল আবাহনী লিমিটেডের এ ফুটবলারের মাঝে, ‘ইচ্ছা ছিল ডাকসুতে ভোট দেওয়ার, কিন্তু দেশের হয়ে খেলার দায়িত্বের কারণে ক্যাম্পাসে থাকার সুযোগ ছিল না। ভোট দিতে না পারায় আফসোস লাগছে। ম্যাচে গোল করেছি এবং তিন গোল করিয়ে দেশকে জিতিয়েছি, এতে সেই আফসোস কমছে।’

জাতীয় দলের ক্রিকেটার তাওহীদ হৃদয় বাংলাদেশের এশিয়া কাপ মিশনে দুবাই থাকায় ভোট দিতে পারেননি। নারী ফুটবল দলের তারকা ঋতুপর্ণা চাকমা ছাড়াও আরও কয়েকজন নারী ফুটবলার ভুটানে লিগ খেলছেন। এ কারণে ভোট দিতে পারেননি তারাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দাবাড়ু নোশিন আঞ্জুম অবশ্য ঢাকায় থেকেও ভোট দিতে যাননি। জাতীয় দাবার বাছাইকে গুরুত্ব দিতে গিয়ে অনুশীলনে বিঘ্ন ঘটাতে চাননি এ দাবাড়ু।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন তীরন্দাজ দিয়া সিদ্দিকী। আমেরিকা প্রবাসীও ভোটে অনুপস্থিত ছিলেন। নারী টিটি চ্যাম্পিয়ন সাদিয়া রহমান মৌ ও স্প্রিন্টার সুমাইয়া দেওয়ানের মাঝে ছিল ভোট প্রদানের উচ্ছ্বাস। উচ্ছ্বসিত দ্রুততম মানবী সুমাইয়া দেওয়ান ভোট দেওয়ার পর ছবিও পোস্ট করেছেন ফেসবুকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X