কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৭ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

‘আমার লাশ চাচাতো ভাইয়ের কাছে পৌঁছে দিয়েন’ 

যাত্রাবাড়ী থানা। ছবি : সংগৃহীত
যাত্রাবাড়ী থানা। ছবি : সংগৃহীত

ঢাকার যাত্রাবাড়ী দোলাইরপাড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, মৃত জহিরুল ইসলাম রাকিবের (২০) বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজীকান্দি গ্রামে। তার বাবার নাম সাইদুর রহমান। গ্রামের একটি কলেজে লেখাপড়া করতেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ আলী। তিনি বলেন, খবর পেয়ে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে যাত্রাবাড়ীর দোলাইরপাড় রোডের আয়েশামনি আবাসিক হোটেলের দ্বিতীয় তলার ২০৬ নম্বর কক্ষের দরজা ভেঙে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। হোটেলের বিছানার চাদর দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত তদন্ত চলছে। নিহত যুবক গ্রামের একটি কলেজে পড়ালেখা করতেন।

আয়েশামনি আবাসিক হোটেলের ম্যানেজার জমির উদ্দিন জহির জানান, ১৪ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে ওই যুবক একাই হোটেলে আসে এবং ২০৬ নম্বর কক্ষ ভাড়া নেয়। সে জানিয়েছিল, সেখানে দুদিন অবস্থান করবে। ১৬ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে চেকআউটের সময় হলে ম্যানেজার দরজায় নক করেন; কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায় না। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দরজা ভেঙে ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে।

জমির উদ্দিন আরও জানান, এ সময় পুলিশ রুমটি থেকে দুটি চিরকুট উদ্ধার করেছে। যার একটিতে লেখা ছিল ‘আমার লাশ চাচাতো ভাইয়ের কাছে পৌঁছে দিয়েন।’ অন্যটিতে লেখা ছিল, ‘মা আমার জন্য দোয়া করিও। অভিশাপ দিও না।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X