কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১০:৪৮ এএম
অনলাইন সংস্করণ

পুরোনো টুথব্রাশ ব্যবহার করলে হতে পারে যেসব ক্ষতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমরা অনেকেই আছি যারা একটা টুথব্রাশ কিনে মাসের পর মাস ব্যবহার করি—যতক্ষণ না ব্রাশটা একদম জীর্ণ বা অচল হয়ে পড়ে। ভাবি, ‘আরে, এটা তো এখনো ঠিকঠাক কাজ করছে!’ কিন্তু জানেন কি, পুরোনো টুথব্রাশ দিয়ে নিয়মিত দাঁত মাজলেও দাঁত ঠিকমতো পরিষ্কার হয় না, উল্টো কিছু ক্ষতিও হতে পারে?

বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত ব্যবহারে টুথব্রাশের ব্রিস্টল (লোমগুলো) নরম হয়ে যায়, বেঁকে যায়, আর তখন সেটি ঠিকমতো কাজ করতে পারে না। শুধু তাই নয়, পুরোনো ব্রাশে জমে থাকতে পারে ক্ষতিকর ব্যাকটেরিয়া, যা দাঁত ও মাড়ির জন্য হতে পারে মারাত্মক ক্ষতির কারণ।

চলুন, জেনে নিই টুথব্রাশ অনেক দিন ধরে ব্যবহার করলে কী কী সমস্যা হতে পারে এবং কখন সেটা বদলানো উচিত।

দাঁত পরিষ্কারের কার্যকারিতা কমে যায় : নিয়মিত ব্যবহারে ব্রাশের ব্রিস্টলগুলো বাঁকা ও দুর্বল হয়ে যায়, যাকে বলে ব্রিস্টল ফ্লেয়ারিং। একবার ব্রিস্টল ফ্লেয়ার করলে দাঁতের কোনা-উপকোণে ঠিকমতো পৌঁছাতে পারে না, ফলে দাঁত ঠিকমতো পরিষ্কার হয় না। ২০১৩ সালের এক গবেষণায় দেখা গেছে, টানা ৪০ দিন একই ব্রাশ ব্যবহার করলে এই সমস্যাটি দেখা দেয়।

মুখের ভেতর ব্যাকটেরিয়ার আস্তানা হয়ে যেতে পারে : পুরোনো ব্রাশে সময়ের সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়া জমে। শুধু পানি দিয়ে ধুলে এসব জীবাণু দূর হয় না। এই ব্যাকটেরিয়া দাঁত ও মাড়ির ইনফেকশন, মুখে দুর্গন্ধ বা অন্যান্য অসুস্থতা তৈরি করতে পারে।

মুখে সংক্রমণ ছড়াতে পারে : দাঁতে ব্যথা, মাড়ি ফুলে যাওয়া, মুখে ঘা—এসব সমস্যা হঠাৎ শুরু হলে আপনার টুথব্রাশই হতে পারে কারণ। অনেকেই খেয়াল না করে মাসের পর মাস এক ব্রাশ চালিয়ে যান, যা মুখের ভেতর জীবাণু ছড়িয়ে দিতে পারে।

ব্রাশের ক্ষয়ও একটি সতর্ক সংকেত : ব্রাশের মাথা বা হাতলে ফাটল ধরেছে? অথবা ব্রিস্টলগুলো ছড়িয়ে গেছে চারদিকে? বুঝে নিন—এটা বদলানোর সময় এসেছে। এমন ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়।

তাহলে কখন টুথব্রাশ বদলানো উচিত?

দন্ত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী—

- প্রতি ৩ থেকে ৪ মাস পর টুথব্রাশ বদলানো উচিত

- ব্রিস্টল বাঁকা হয়ে গেলে সঙ্গে সঙ্গেই বদলান

- অসুস্থতা থেকে সুস্থ হওয়ার পরেও ব্রাশ বদলান

- ইলেকট্রিক টুথব্রাশ হলে শুধু হেডটা বদলালেই হয়

দাঁতের যত্ন মানেই শুধু দিনে দুবার ব্রাশ করা নয়—সেই ব্রাশটা ঠিকঠাক আছে কি না, সেটাও গুরুত্বপূর্ণ। পুরোনো টুথব্রাশ আপনাকে মুখে জীবাণু, ইনফেকশন আর দাঁতের ক্ষতি এনে দিতে পারে অজান্তেই। তাই সময়মতো টুথব্রাশ বদলান, সুস্থ থাকুন, হাসুন নির্ভয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১০

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১১

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১২

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৩

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৪

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৫

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৬

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৮

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৯

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

২০
X