কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১১:১৭ এএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মালিবাগে শপিং মল থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকার যাত্রাবাড়ীর মার্কেট থেকে স্বর্ণ চুরির ঘটনাটি এখনো পুরোপুরি শান্ত না হতেই এবার রাজধানীর মালিবাগে জুয়েলারি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে। এ ঘটনার পর পুরো শপিং মলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (৯ অক্টোবর) রাতে মৌচাকের ফরচুন শপিং মলে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ৩টার দিকে রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের ‘শম্পা জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানে সংঘটিত হয় দুর্ধর্ষ এই চুরির ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোর চক্রের দুজন সদস্য বোরকা পরে দোকানটিতে আসে এবং শাটারের তালা কেটে বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে যায়।

শম্পা জুয়েলার্সের মালিক জানান, তার দোকানে প্রায় ৪০০ ভরি স্বর্ণের অলংকার সাজানো ছিল। পাশাপাশি ১০০ ভরির মতো বন্ধক রাখা স্বর্ণ ও প্রায় ৪০ হাজার টাকা ছিল, যা সবকিছুই চোরেরা লুট করে নিয়ে গেছে।

তিনি জানান, প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। পরে ভোরে মার্কেটের দারোয়ানের কাছ থেকে খবর পেয়ে এসে দেখেন, দোকানের সবকিছু চুরি হয়ে গেছে।

এর আগে, গত রোববার (৫ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীতে আরেকটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার ও প্রায় পৌনে ৩ লাখ টাকা চুরি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার (৭ অক্টোবর) যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X