কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১০:৪৪ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

চাকরিচ্যুত সেনা সদস্যের প্রতারণা, সেনা অভিযানে গ্রেপ্তার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) সদস্য পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। তার নাম শাহিনুর (৫২)। তিনি চাকরিচ্যুত সেনা সদস্য।

সোমবার (৬ অক্টোবর) বিকালে শেরেবাংলা আর্মি ক্যাম্পের টহল দল অভিযান পরিচালনা করে আগারগাঁওয়ের এলজিইডি ভবন থেকে শাহিনুরকে আটক করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহিনুর সেনাবাহিনীর চাকরিচ্যুত সার্জেন্ট। তিনি নিজেকে ডিজিএফআইয়ের সিনিয়র ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে এলজিইডি ভবনে প্রবেশ এবং সেখানে লোক নিয়োগে প্রভাব খাটানোর চেষ্টা করেন। এলজিইডির পরিচালক বিষয়টি সন্দেহজনক মনে করে সরাসরি ডিজিএফআইয়ের সঙ্গে যোগাযোগ করলে নিশ্চিত হন, শাহিনুর নামের কোনো কর্মকর্তা সংস্থাটিতে কর্মরত নেই। তাৎক্ষণিকভাবে এলজিইডি কর্তৃপক্ষ শেরেবাংলা আর্মি ক্যাম্পকে বিষয়টি জানায়। পরে সেনাবাহিনীর দুটি টহল দল ঘটনাস্থলে গিয়ে শাহিনুরকে আটক করে।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা বলেন, আমাদের কাছে অভিযোগ আসে, এক ব্যক্তি নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে এলজিইডি কার্যালয়ে কয়েকজনকে চাকরিতে নিয়োগের জন্য প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। পরে আমাদের টহল দল গিয়ে তাকে চ্যালেঞ্জ করলে তিনি ভুয়া পরিচয় দিয়েছেন বলে প্রমাণ মেলে।

তদন্তে জানা যায়, তিনি সেনাবাহিনীর সার্জেন্ট পদে চাকরি করতেন এবং ২০০৮ সালে শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরিচ্যুত হন।

সেনা সদস্যরা শাহিনুরকে শেরে-বাংলা নগর থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড রোধে সেনাসদস্যরা সর্বদা সতর্ক। পাশাপাশি জনসাধারণের কেউ এ ধরনের তথ্য পেলে কাছের সেনাক্যাম্পে জানাতে অনুরোধ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X