কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১২:১১ এএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৭:৪০ এএম
অনলাইন সংস্করণ
গোলটেবিল বৈঠকে বক্তারা

বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য দাবি মেনে নিন

সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোলটেবিল বৈঠকে অতিথিরা। ছবি : কালবেলা
সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোলটেবিল বৈঠকে অতিথিরা। ছবি : কালবেলা

রাজধানীর মিরপুর ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তি বাতিল আদেশ প্রত্যাহার এবং কলমিলতা বাজারের ক্ষতিপূরণ আদায়ের দাবিতে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীর চলমান আন্দোলনের অংশ হিসেবে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন বস্তি পুনর্বাসন ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. আব্দুর রহিম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুর তাজ আরা ঐশী।

তারা বলেন, এই আন্দোলন কোনো রাজনৈতিক স্বার্থে নয়; এটি গৃহহীন, বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লড়াই। সরকার যদি সংলাপের পথ বেছে নেয়, তবে সংকটের সমাধান শান্তিপূর্ণভাবেই সম্ভব।

প্রধান উপদেষ্টার সাক্ষাৎ কামনা করে আব্দুর রহিম বলেন, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি; কিন্তু কার্যকর কোনো সমাধান হচ্ছে না। এ জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আমাদের প্রত্যাশা, তিনি আমাদের কথা শুনলে দ্রুত বিষয় দুটির সমাধান হবে।

এ সময় তিনি টানা দুই মাস দুই দফা দাবিতে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে এলেও দাবি দুটির বিষয়ে এখন পর্যন্ত সরকার কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান, জাতীয় সংস্কার জোটের চেয়ারম্যান আমিন আহমেদ আফসারী, বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় নেতা মাসুদ রানা, সংগ্রাম পরিষদের মোসা. রহিমা বেগম ও মোসা. নাসরীন সুলতানা প্রমুখ। তারা বস্তিবাসী ও শহীদ পরিবারের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

এ সময় বস্তিবাসী এবং মুক্তিযোদ্ধা পরিবার ও সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএইচ/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ বিশ্ববাজারে কমল তেলের দাম

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিকোটিন পাউচ বাজারজাতকরণে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার

সরে দাঁড়ানোর সময় নিয়েও ভাবতে হবে: এমি মার্তিনেজ

ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত হাজারো সেন্ট্রিফিউজ পর্বতের ভূগর্ভে সরিয়ে নিয়েছে ইরান

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

বিশ্ববাজারে স্বর্ণের পর বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

একদিনেই ইন্টারভিউ ও চাকরি, ১৮ আগস্ট ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট’

পুকুরে নেমে প্রাণ গেল ভাইবোনসহ ৩ শিশুর

১০

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশায় বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১১

তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

১২

গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

১৩

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা / দুই দশক ক্ষমতায় থাকায় পর ঘোষণা দিলেন ‘আর কোনো নির্বাচন হবে না’

১৪

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের আশ্রয়দাতা নিয়ে রিজভীর প্রশ্ন 

১৫

ষড়যন্ত্রে হতাশ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

১৬

বিশ্বকাপ ফাইনাল নিয়ে তর্কাতর্কির জেরে সংঘর্ষ, আহত মা-মেয়ে

১৭

এআই দিয়ে তৈরি ভিডিও চেনার ৩ উপায়

১৮

৮ ঘণ্টা পর স্বাভাবিক রাজশাহীর রেল যোগাযোগ

১৯

আরব আমিরাতের উপকূলে জাহাজে হামলা

২০
X