কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১১ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

র‍্যাব পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৯

সংবাদ সম্মেলনে ডাকাত দলের সদস্যদের হাজির করা হয়। ছবি : সৌজন্য
সংবাদ সম্মেলনে ডাকাত দলের সদস্যদের হাজির করা হয়। ছবি : সৌজন্য

র‍্যাব পরিচয়ে স্বর্ণ ডাকাতি ঘটনায় করা মামলায় ৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার আসামিরা হলেন- বাদল মুন্সি ওরফে সার্জেন্ট বাদল, শহিদুল শেখ ওরফে র‌্যাব শহিদ, অলিউর রহমান ওরফে ক্যাপ্টেন ওলি, সাইদ মনির আল মাহমুদ ওরফে সোর্স মনির, সবুজ খাঁন, ড্রাইভার ইব্রাহিম, লাবু শরীফ ওরফে বাবুল, রুবেল ও ড্রাইভার মোশারফ হোসেন।

আসাদুজ্জামান বলেন, গত ৪ সেপ্টেম্বর রাতে ভুক্তভোগী সুনীল মণ্ডল তার জুয়েলারি দোকান বন্ধ করে ৩৪ ভরি স্বর্ণ, ২২ ভরি রুপা ও নগদ ৮০ হাজার টাকা ব্যাগে নিয়ে বাড়িতে ফিরছিলেন। বাড়ির গেটের সামনে পৌঁছালে মাইক্রোবাস থেকে দুই ডাকাত তাকে কিল-ঘুষি, লাথি মেরে ব্যাগটি ছিনিয়ে নেয়। এ ঘটনায় সুনীল মণ্ডল বাদী হয়ে কেরাণীগঞ্জ মডেল থানায় মামলা করেন। এ মামলার তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশ সুপার আরও বলেন, আসামিরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এ ডাকাতির ঘটনায় তারা ১২-১৪ জন অংশগ্রহণ করেছিল। মাইক্রোবাস দিয়ে তারা সরাসরি ভিকটিমের সামনে গিয়ে উপস্থিত হয় এবং গাড়ি থেকে বাদল মুন্সির নেতৃত্বে আরও ৩ জন ডাকাত ভিকটিমকে টেনেহিঁচড়ে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলেও ভিকটিমের সাথে থাকা ব্যাগটি ছিনিয়ে নেয়। তারপর অলিউর রহমানের কাছে টাকা ও স্বর্ণালংকারের ব্যাগটি দিয়ে তারা পালিয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

১০

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১১

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১২

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

১৩

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১৪

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১৫

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১৬

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১৭

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৮

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১৯

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

২০
X