কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতে কাজ করছে রাজউক : চেয়ারম্যান

ঝিলমিল প্রকল্পের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। ছবি : কালবেলা
ঝিলমিল প্রকল্পের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। ছবি : কালবেলা

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন ঝিলমিল আবাসিক এলাকার নির্মাণাধীন একটি স্কুল, কলেজ ভবন, মসজিদ ও কবরস্থানের বাস্তবায়ন অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ঝিলমিল প্রকল্পের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সার্বিক তদারকি করেন তিনি। এ সময় তিনি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্মাণ কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এদিকে, ঝিলমিল প্রকল্পের ২ নম্বর সেক্টরে ০.৭৪ একর জমিতে চারতলা একটি মসজিদ এবং ০.৯৪ একর জমিতে ছয়তলা একটি স্কুল ও কলেজ নির্মাণাধীন রয়েছে। প্রস্তাবিত এ শিক্ষা প্রতিষ্ঠানটি ‘রাজউক ঝিলমিল মডেল কলেজ’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. এনামুল ইসলাম ও কলেজের অন্য শিক্ষকদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল ভবনটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান বলেন, ঝিলমিল প্রকল্পের মতো পরিকল্পিত ও নাগরিক সুযোগ-সুবিধা সংবলিত এত বৃহৎ পরিসরের আবাসিক এলাকা এবং প্রকল্পের বাহিরের তৎসংলগ্ন এলাকায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নির্মাণাধীন এই শিক্ষাপ্রতিষ্ঠানটি অসামান্য অবদান রাখবে। ঝিলমিল প্রকল্পে একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, দৃষ্টিনন্দন ধর্মীয় উপাসনালয় নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ অন্য সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণে রাজউক ও প্রকল্প সংশ্লিষ্ট সকলে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, অতিদ্রুত ঝিলমিল আবাসিক এলাকাকে বাসযোগ্য এবং নাগরিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মো. বশিরুল হক ভূঁইয়া, প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম ও মো. মোবারক হোসেন, ঝিলমিল প্রকল্পের পরিচালক মো. আমিনুর রহমান, রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মচারী এবং রাজউক উত্তরা মডেল কলেজের প্রতিনিধিরা।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১০

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১১

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১২

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৩

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৪

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৮

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৯

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

২০
X